নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা - দিল্লি বিস্ফোরণকাণ্ডে নাম জড়িয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ‘জঙ্গি’ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আধিকারিকরা গ্রেফতার করলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকি।
সোমবার ২ টি পৃথক এফআইআরের জন্য তলব করা হয়েছিল আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকিকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সঠিক উত্তর না পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত দিল্লি এবং ফরিদাবাদের ২৫ টি ঠিকানায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। দিল্লি বিস্ফোরণকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ চিকিৎসক উমর উন নবির সঙ্গে যোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের।
আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ পাঠিয়ে ন্যাক (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল) জানিয়েছে, “আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়কে কখনও অ্যাক্রিডেশন (স্বীকৃতি)-এর জন্য আবেদন করেনি। স্বীকৃতি দেয়নি ন্যাক। নিজেদের ওয়েবসাইটে আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য সম্পূর্ণভাবে ভুল।“ আল-ফালাহ্ মেডিকেল কলেজের যে সব চিকিৎসকদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম মুজাফ্ফর আহমেদ, মুজাম্মিল শাকিল এবং শাহীন সইদ।
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের