নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশজুড়ে শুরু হতে চলেছে জনগণনার প্রথম ধাপ, আর এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চালু হচ্ছে সেল্ফ এনুমারেশন। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকদের নিজেদের বাড়ি, পরিবার ও জীবনযাত্রা সংক্রান্ত একাধিক তথ্য অনলাইনে জমা দিতে হবে। শুধু বাড়ির সদস্যসংখ্যা নয়, একই ছাদের নিচে কতটি পৃথক সংসার বা হাঁড়ি রয়েছে, তাও জানাতে হবে এই গণনায়।
জনগণনার প্রথম পর্যায়ে বাড়ির পরিকাঠামো ও পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, সাইকেল, মোটরবাইক, রান্নার গ্যাস, বিদ্যুৎ সংযোগ, পাকা শৌচালয়-সহ মোট ৩৪টি প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিকদের। একই বাড়িতে যদি পৃথকভাবে একাধিক পরিবার বসবাস করে এবং আলাদা রান্না হয়, তবে প্রতিটি পরিবারকে আলাদা হাঁড়ি বা পৃথক সংসার হিসেবে গণ্য করা হবে। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট পোর্টালে অনলাইনে ‘সেল্ফ এনুমারেশন’ করা যাবে।
আটটি ধাপে ফর্ম পূরণ করে বাড়ির অবস্থান স্যাটেলাইট মানচিত্রে চিহ্নিত করার সুযোগও থাকবে। আবেদন সম্পূর্ণ হলে একটি ১১ সংখ্যার ইউনিক আইডি নম্বর দেওয়া হবে। যারা অনলাইনে তথ্য জমা দিতে পারবেন না, তাদের জন্য ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনা কর্মীরা। অনলাইনে জমা দেওয়া তথ্যও সরেজমিনে যাচাই করা হবে। ভুল বা অসত্য তথ্য ধরা পড়লে তা প্রশাসনের নজরে আনা হবে। কলকাতায় এই কাজের জন্য হাজার হাজার ব্লক ভাগ করে পুরকর্মী ও সরকারি স্কুলের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের