নিজস্ব প্রতিনিধি, দিল্লি – দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার এই নিয়ে কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। কেন্দ্রকে জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে ৪ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানো নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানির সময় মামলাকারীদের আইনজীবী বলেছেন, “কাশ্মীরে পহেলগাঁওয়ের মতো ঘটনা কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে হয়েছে। তাছাড়া কেন্দ্র নিজে আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, দ্রুত তাঁরা রাজ্যের মর্যাদা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি যদি পূরণ করা না হয়, তাহলে হলফনামার মানেই বা কী!”
মামলাকারীদের দাবি, “এভাবে যদি পূর্ণরাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করার অনুমতি দেওয়া হয়, তাহলে যে কোনও রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করবে কেন্দ্র। এরপর হয়তো উত্তরপ্রদেশকেও কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হবে।“ এরপরই কেন্দ্রকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৪ সপ্তাহের ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব এবং পূর্ণরাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে নিয়ে আলাদা করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের