নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – সোমবার রাতে ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগ উঠল ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের ফ্রেজারগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে গত ৩ দিনে গ্রেফতার করা হয়েছে ৭৯ জন বাংলাদেশিকে।
কোস্ট গার্ড সূত্রে খবর, এদিন রাতে টহলদারির সময় নিরাপত্তারক্ষীরা দেখতে পান জলসীমানা অতিক্রম করে ভারতের দিকে আসছে এফবি নূর-ই-মদীনা-২৪ নামে বাংলাদেশের একটি ট্রলার। তার মধ্যে রয়েছেন ২৪ জন বাংলাদেশি। ট্রলার সহ তাঁদের আটক করে কোস্ট গার্ড। ফ্রেজারগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের।
সূত্রের খবর, ধৃতদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকায়। উল্লেখ্য, শনিবার ও রবিবার ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশ করায় গ্রেফতার করা হয়েছিল ৫৫ জন বাংলাদেশিকে। একদিকে SIR, অন্যদিকে হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। যা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও সুন্দরবন জেলা পুলিশ।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের