নিজস্ব প্রতিনিধি, মুম্বই – সব কিছু ঠিক থাকলে হয়তো ২৩ নভেম্বর ফিল্মমেকার–কম্পোজার পালাশ মুচ্ছলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা। এতদিনে বেশ কয়েকদিনের সুখের সংসারও হয়ে যেত তাঁদের। কিন্তু বিয়ের দিন প্রথমে বাবার অসুস্থতা, পরে পলাশের বিশ্বাসঘাতকতা। সব মিলিয়ে স্থগিত হয়ে যায় বিয়ে। অবশেষে বিয়ে ভেঙে দিলেন তিনি।
ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে নিজের বিয়ে ভেঙে দেওয়া কথা জানালেন বিশ্বজয়ী ক্রিকেটার স্মৃতি। তিনি জানিয়েছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে বহু রটনা চলছে। আমি নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করি। তাই জানিয়ে দিতে চাই, আমার বিয়ে আপাতত বাতিল। সকলকে অনুরোধ জানাই, এসময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। দুই পরিবারকেই একটু সময় দিন।“
সম্প্রতি ইনস্টগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন স্মৃতি মন্ধানা। একটি দাঁতের মাজন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে কথা বলেন তিনি। স্মৃতি বলেন, “বিশ্বকাপের সময় যতবার মন ভেঙেছে, ততবার মনে হয়েছে, কবে সেই দিনটা আসবে। যখন সেই দিনটা এল, তখন নিজেকে শিশুর মতো মনে হয়। ম্যাচ চলাকালীন শুধু ঈশ্বরকে ডেকেছি।“ ভিডিওতে স্মৃতির কণ্ঠস্বর বেশ ভাঙা বলে দাবি করেছেন অনেকে। স্মৃতির অনামিকা আঙুলে পলাশের দেওয়া হীরের আংটি নেই। এরপরই পলাশের সঙ্গে তাঁর বিয়ে ভেঙে যাওয়ার জল্পনা আরও তীব্র হয়। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের