নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ – একাধিক ফৌজদারি মামলায় ২৩ মাস ধরে জেল বন্দি ছিলেন তিনি। অবশেষে বুধবার মুক্তি হয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী আজম খানের। তাঁর সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এরপরই প্রাক্তন মন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন সপা প্রধান।
প্রাক্তন বিধায়ক তথা রামপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ আজম খানের ভূয়সী প্রশংসা করে অখিলেশ যাদব বলেন, “আজম খান সমাজবাদী পার্টির হৃদস্পন্দন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল।“ প্রায় ২ বছর ধরে জেলবন্দি ছিলেন আজম খান। কিন্তু সেই সময় তাঁর কোনও খোঁজ নেননি অখিলেশ যাদব।
সূত্রের খবর, জেলমুক্তি হতেই রামপুরে আজম খানের বাড়িতে গিয়েছেন অখিলেশ যাদব সহ মোট ১২ জন সমাজবাদী পার্টির কর্মী। অখিলেশের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক হয় আজম খানের। তবে বৈঠকে তাঁদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে যোগী সরকারের পতনের জন্য মরিয়া হয়ে উঠেছেন সমাজবাদী পার্টির প্রধান।
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের