নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আর কিছুদিনের মধ্যে মুক্তি পাবে ধুরন্ধর ছবির সিক্যুয়েল। যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এরই মাঝে মুক্তি পেয়েছে এভারগ্রীন অনিল কাপুর অভিনীত সিরিজ সুবেদার। যা OTT মঞ্চে ভালই ব্যবসা করছে। তার রমরমা বাজারের মাঝেই এবার ধুরন্ধর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অনিল কাপুর।
অনিল কাপুর বলেছেন , ধুরন্ধর নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আমারও এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। আর সেই সিক্যুয়েলেই আদিত্য আমাকে একটা বিশেষ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল। যা আমি ফিরিয় দিতে বাধ্য হই। এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আমার মনে হয়েছিল এ আমার বিরাট এক ভুল। আমার অভিনয় জীবনে এর থেকে বড় ক্ষতি কিছুই হতে পারে না। কিন্তু আমি বাধ্য হয়েছিলাম। আসলে আদিত্য যে সময়ে ওই ছবির জন্য বলেন তখন আমি অন্য শুটিংয়ের জন্য কথা দিয়ে ফেলেছিলাম তাই প্রতিশ্রুতিবদ্ধ।"
এখানেই না থেমে অনিল কাপুর আরও বলেছেন , "কমিটমেন্টটা সবচেয়ে বড়। আমি আজ যেখানে তা শুধু আমার কাজের প্রতি দায়বদ্ধতার জন্য। শুধুমাত্র প্রতিভা দিয়েই একজন শিল্পী তৈরি হয় না। তার নিজের ও অনুরাগীদের প্রতি দায়বদ্ধ থাকতে হয়। আর আমি সেই জায়গাটা বরাবর ধরে রাখতে চেয়েছি। ধরে রেখেওছি। তাই সেটা কোনওভাবে নষ্ট হোক চাইনি। তবে আগামীতে আদিত্যের ছবিতে অভিনয়ের ভীষণ ইচ্ছা রয়েছে। মনেপ্রাণে চাই সেই কাজের সুযোগ আমার কাছে আবার আসুক।"
উল্লেখ্য , ধুরন্ধর ছবির স্টার কাস্টিং মারাত্মক। সেখানে অনিল কাপুরকে কোন চরিত্রে ভাবা হয়েছিল তা দ্বিতীয় পর্বের আগে জানা গেলেও বোঝা অসম্ভব। তার পরিবর্তে কে সেটাও জানা যায়নি। তবে অনিল কাপুর যে ছবির মাত্রা আরও বাড়িয়ে তুলত তা নিঃসন্দেহে বলা যায়।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন