নিজস্ব প্রতিনিধি, ঢাকা – বৃহস্পতিবার সকালে শুরু হয় বাংলাদেশে একসঙ্গে জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট। ৩৬ বছরে প্রথমবার ভোট দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। এই নিয়ে আনন্দে আত্মহারা তিনি। যে কেন্দ্রে তামিম ভোট দিয়েছেন, তা চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনভুক্ত। সেখানে মোট ভোটার ৪ লক্ষ ১৬ হাজার ৪৬৩ জন।
সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১১টার পর চট্টগ্রামের আসকার দিঘির পাড়ে কোতোয়ালি থানার লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দেন তামিম ইকবাল। সঙ্গী ছিলেন তাঁর দাদা তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল। তাঁকে ঘিরে ভোটকেন্দ্রে উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়ে যায় পুলিশ। অবশেষে সেনাবাহিনীর সদস্যদের নিরাপত্তায় ভোটকক্ষে নিয়ে যাওয়া হয় তামিমকে।
ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম জানান, “জীবনের প্রথম ভোট দিচ্ছি। সত্যি বলতে পরিবেশটা বেশ ভালো লাগছে। খুবই এক্সাইটেড! পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পেরে স্বস্তি বোধ করছি। পুরো প্রক্রিয়াটি অনেক সহজ। আশা করি, সবাই এমন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করবেন। আমার পরিবারের সকলেই ভোট দিতে গিয়েছিলেন।“
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের