নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ – জাতিগত বৈষম্যে তোলপাড় মধ্যপ্রদেশ। ব্রাহ্মণের পা ধুইয়ে জল খেতে বাধ্য করা হল দলিত যুবককে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামোহ জেলায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কুশওয়াহা সম্প্রদায়ের একজন সদস্য। এই ঘটনায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, সাতারিয়া গ্রামে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়। সেই নিয়ম ভাঙে ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্নু পান্ডে। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। এমনকি ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয় তাঁকে।
অভিযোগ, অন্নু পান্ডের পা ধুয়ে জল খেতে বাধ্য করা হয় পারশোত্তমেরকে। যদিও পারশোত্তম জানিয়েছে, “আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়েছি। অন্নু পান্ডে আমার পরিবারের গুরু। এই ঘটনাকে রাজনৈতিক রঙ দেবেন না।“ অন্নু পান্ডের দাবি, “কিছু মানুষ এই ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছেন। আমাদের মধ্যে গুরু-শিষ্যের সম্পর্ক। আমি তাঁকে অপমান করিনি। তিনি নিজেই এই কাজ করেছেন।“
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...