নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু প্রতিভা রয়েছে। তা তুলে ধরার জন্য দরকার একটা মঞ্চের। বর্তমান সময়ে খুদে প্রতিভাদের অভাব নেই। ছোটবেলা থেকে নাচের প্রতি ভালবাসা থাকে অনেকেরই। বাবা মায়েরা তা লক্ষ্য করার পর তাকে আরও উৎসাহিত করতে শুরু করেন। ঠিক তেমনই এক নিদর্শন শিলিগুড়ির সুকৃতি পাল। ছোট থেকেই নাচের প্রতি ছিল ভালবাসা। একা একাই নৃত্য পরিবেশন করতেন। আজ ঘর থেকে জাতীয় মঞ্চে পৌঁছে সাফল্য পেলেন ছোট্ট সুকৃতি।
সুপার ড্যান্সার ৫-এর বিজয়ী হলেন শিলিগুড়ির হায়দার পাড়ার ছোট্ট মেয়েটি। যুগ্মভাবে বিজয়ীর খেতাব ভাগ করে নিয়েছেন আরাধ্যা উপাধায়ের সঙ্গে। পেয়েছেন ১০ লক্ষ টাকার চেক সহ একটি বিজয়ী ট্রফি। বিজয়ীর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন তার মা-বাবা। সত্যিই আজ তাদের সহায়তা না থাকলে এই জায়গায় পৌঁছাতে পারতেন না সুকৃতি। চার দেওয়ালের মধ্যেই থেকে যেত তার প্রতিভা। সুকৃতির এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা শিলিগুড়ি। পাড়া প্রতিবেশীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। সুকৃতির এই জয় গোটা বাংলার অনুপ্রেরণা।
সুকৃতির মা বলেছেন , "ছোটো থেকেই দেখতাম একা একা নাচত। প্রথম দিকে তেমন গুরুত্ব দিনই ঠিকই তবে যত দিন এগোচ্ছিল ততই দেখতাম নাচের প্রতি ওর আগ্রহ বাড়ছে। এরপরই আমি আর ওর বাবা ঠিক করলাম বিষয়টাকে উৎসাহ দিয়ে মেয়েকে যদি ভাল কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। এরপরই শুরু হল ওর নৃত্য প্রশিক্ষণ। আজ জাতীয় টেলিভিশনে সাফল্য পেয়েছে। গর্বে বুক ফুলে উঠছে। সত্যিই আমরা সবাই খুব খুশি। পরিবারে যেন একটা উৎসব উৎসব ব্যাপার। আরও বড় হোক আমাদের মেয়ে এটাই চাই। আরও বড় সাফল্য নিয়ে আসুক তবেই বুঝব আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের