নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জাতীয় সড়কে যাতায়াত এখন আগের তুলনায় অনেক বেশি সহজ হয়েছে। FASTag চালু হওয়ার পর টোল প্লাজায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সমস্যা অনেকটাই কমেছে। গাড়ি চালকেরা অল্প সময়েই টোল পার করতে পারছেন। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থার কারণে সরকারের টোল সংগ্রহও ধারাবাহিকভাবে অনেকটা বেড়েছে।
প্রসঙ্গত, টোল প্লাজায় আগে একটি গাড়ি পার হতে গড়ে ১২ মিনিটের বেশি সময় লাগত। এখন সেই সময় কমে প্রায় ৪০ সেকেন্ড হয়েছে। ফলে যানজট কমছে, জ্বালানির অপচয়ও অনেকটাই রোধ হচ্ছে। দীর্ঘ সফরে চালকদের সময় বাঁচার পাশাপাশি যাত্রাও আগের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী , বর্তমানে জাতীয় সড়কের বেশিরভাগ টোলই FASTag এর মাধ্যমে আদায় করা হচ্ছে। কয়েকটি টোল প্লাজায় ব্যারিয়ার ছাড়া আধুনিক টোলিং ব্যবস্থা চালু হয়েছে। সেখানে নম্বর প্লেট শনাক্তকরণ প্রযুক্তি আর আরএফআইডি ব্যবহারের ফলে গাড়িকে প্রায় থামতেই হচ্ছে না। আগামী দিনে আরও বেশি টোল প্লাজায় এই প্রযুক্তি চালুর পরিকল্পনাও রয়েছে।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে জাতীয় সড়কে টোল সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১-২২ অর্থবর্ষে টোল থেকে আয় হত প্রায় ৩৩,৯২৮ কোটি টাকা। আবার সেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে তা বেড়ে ৭০,২৭৮ কোটিরও বেশি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল টোল ব্যবস্থা, দ্রুত যান চলাচল, নিয়মিত নজরদারি, স্বচ্ছ লেনদেনের কারণেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের