নিজস্ব প্রতিনিধি, দিল্লি – “রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত!” হোয়াইট হাউস থেকে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এই নিয়ে ‘ড্যামেজ কন্ট্রোল’ বিদেশমন্ত্রকের। বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, “জাতীয় স্বার্থরক্ষাই অগ্রাধিকার।“
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতি দিয়ে বলেছেন, “তেল ও গ্যাসের একটি অন্যতম আমদানিকারক হল ভারত। জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষা করাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়। জ্বালানির স্থিতিশীল দাম এবং সুরক্ষিত সরবরাহ, দু’টি বিষয়ই আমাদের লক্ষ্য। এইসঙ্গে জ্বালানি উৎসের বিস্তার এবং বাজারের পরিস্থিতি বিচার করে চাহিদাপূরণই হল অন্যতম নীতি।"
উল্লেখ্য, হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই সেই একই পথে হাঁটুক চীনও। মোদি আমার বন্ধু, আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।“ মোদিকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “আসলে ট্রাম্পকে ভয় পান মোদি।“
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বেশ কয়েকটি পয়েন্ট তুলে রাহুল লিখেছেন, “এক, ভারত রাশিয়া থেকে তেল কেনা কবে বন্ধ করবে সেটা ঠিক করার অনুমতি ট্রাম্পকে দিয়ে রেখেছেন মোদি। দুই, বারবার পাত্তা না পাওয়ার পরও মাঝে মাঝেই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠান মোদি। তিন, সদ্য অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করতে বাধ্য হয়েছে ভারত। চার, শার্ম আল শেখে গাজা-ইজরায়েল শান্তি চুক্তিতে উপস্থিত থাকার সাহস দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। পাঁচ, অপারেশন সিঁদুর নিয়ে এখনও একবার ট্রাম্পের দাবি খণ্ডন করতে পারেননি মোদি।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের