নিজস্ব প্রতিনিধি , দেরাদুন - জাত ধর্ম তুলে গালিগালাজ করায় প্রতিবাদ করেছিলেন ত্রিপুরার এক পড়ুয়া। এরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে লাগাতার কোপানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ১৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর আর বাঁচানো সম্ভব হল না পড়ুয়াকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপ্রদেশের দেরাদুনের। মৃত যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা। বয়স ২৪ বছর। গত ৯ই ডিসেম্বর তিনি ও তার দাদা মাইকেল চাকমা কিছু ঘরোয়া সামগ্রী কিনতে বাজারে গিয়েছিলেন। সেই সময় কয়েকজন মদ্যপ যুবক বর্ণবিদ্বষী মন্তব্য করতে থাকেন। তার প্রতিবাদ করেন অ্যাঞ্জেল। বচসায় জড়িয়ে পড়ায় হাতাহাতি শুরু হয় দুই দলের মধ্যে। অ্যাঞ্জেলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি লোহার রড দিয়ে বেধড়ক মারধরও করা হয়। অ্যাঞ্জেল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।
গত ১২ ই ডিসেম্বর লিখিত অভিযোগে দায়ের করেন অ্যাঞ্জেলের দাদা মাইকেল। যেখানে পুরো ঘটনার বিবরণ দেওয়া হয়েছে।শেষকৃত্যের জন্য অ্যাঞ্জেলের দেহ ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়েছে।ঘটনায় মাইকেলও গুরুতর আহত হন। তবে ভাই মাথায় ও ঘাড়ে ভীষণই চোট পাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের