নিজস্ব প্রতিনিধি, উজ্জয়িনী – সেলিব্রেটি হোক বা রাজনৈতিক নেতারা, সকলের বিয়েতেই থাকে চোখ ধাঁধানো আয়োজন। তবে ব্যতিক্রম দেখা যাবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের ছোট ছেলে অভিমন্যু যাদবের বিয়েতে। জাঁকজমকপূর্ণভাবে নয়। গণবিবাহের আসরে গাঁটছড়া বাঁধবেন তিনি।
সূত্রের খবর, রবিবার উজ্জয়িনীতে গণবিবাহের আসরে ঈশিতা যাদবকে বিয়ে করবেন অভিমন্যু যাদব। সেখানে বিয়ে করবেন আরও ২১ টি দম্পতি। গণবিবাহে সমাগম হওয়ার কথা প্রায় ২৫ হাজার মানুষের। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্বামী অবধেশানন্দ, স্বামী কৈলাশানন্দ, স্বামী রবীন্দ্রপুরী, স্বামী হরিগিরি, আচার্য বিশ্বাত্মানন্দ মহারাজ, যোগগুরু রামদেবকে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে থাওয়ার চাঁদ গেহলোৎ, আরিফ মহম্মদ খান, আচার্য দেবব্রত, বান্দারু দত্তাত্রেয়, হরিবাবু কাম্ভমপতি, গুলাবচাঁদ কাটারিয়া, হরিভাউ কিশানরাও বাংদে এবং আনন্দীবেন প্যাটেল - এই আটজন রাজ্যপালের। অথর্ব হোটেলে হবে রিসেপশন অনুষ্ঠান।
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের