নিজস্ব প্রতিনিধি, অস্ট্রেলিয়া - ধর্ষণ, প্রতারণা এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পাঞ্জাবের আপ বিধায়ক হরমিত সিং পাঠানমাজরার বিরুদ্ধে। এরপরই অস্ট্রেলিয়ায় পালিয়ে যায় পটিয়ালার সনৌরের আপ বিধায়ক। এবার অস্ট্রেলিয়া থেকে তিনি হুঙ্কার দিলেন, “জামিন না পেলে ভারতে ফিরব না।“
নির্যাতিতার দাবি, ২০১৩ সালে তাঁর সঙ্গে সম্পর্ক শুরু করেন বিধায়ক হরমিত। তাঁকে জানানো হয়েছিল বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে বিধায়কের। ২০২১ সালে লুধিয়ানার একটি গুরুদ্বারে বিয়ে হয় হরমিত ও ওই মহিলার। তবে ২০২২-এ নির্বাচনে দাঁড়ানোর জন্য হলফনামা জমা দেন হরমিত। সেখানে হরমিতের প্রথম স্ত্রীর নাম রয়েছে। এই নিয়ে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের পরই অভিযুক্তকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। কিন্তু অস্ট্রেলিয়ায় পালিয়ে যায় অভিযুক্ত।
নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হরমিত সিং পাঠানমাজরা। তাঁর দাবি, “রাজনৈতিক ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। ভুয়ো এনকাউন্টার করে আমাকে হত্যার ষড়যন্ত্র চলছে।“ এই জন্যই দেশ ছেড়েছেন হরমিত সিং পাঠানমাজরা। এরপর তিনি সাফ জানিয়ে দেন, “আদালতে জামিন না পেলে ভারতে ফিরব না।“
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের