নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ – বাইকের সঙ্গে ধাক্কায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাসে। মৃত্যু হয় কমপক্ষে ২৫ জনের। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাস চালককে। তাঁর বিরুদ্ধে জাল শংসাপত্র ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স তৈরির অভিযোগ উঠেছে।
ড্রাইভিং লাইসেন্সের আইনে অনুযায়ী, যাত্রীবাহী তথা ভারী যানবাহনের জন্য চালক হতে গেলে কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এই আইনকে ফাঁকি দিয়েছেন বাস চালক। তদন্তকারীরা জানিয়েছেন, পঞ্চম শ্রেণি অবধি পড়াশোনা করেছেন বাস চালক। কিন্তু দশম শ্রেণি উত্তীর্ণের জাল শংসাপত্র ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছেন তিনি। ধৃতের নাম মিরিয়ালা লক্ষ্মাইয়া।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি যাত্রীবোঝাই বাস। ভোররাতে কুর্নুল জেলার চিন্নেতকুর গ্রামের কাছে বেঙ্গালুরু-হায়দরাবাদ হাইওয়েতে একটি বাইকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে বাসের। এরপরই আগুন ধরে যায় বাসে। চোখের নিমেষে গোটা বাসটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, পুলিশ, উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে খবর, বাসের মধ্যে চালক ও খালাসি সহ কমপক্ষে ৪০-৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। গুরুতর আহত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের