নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিদ্বেষের আগুনে গত পাঁচদিন ধরে জ্বলছে পদ্মপার। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড নিয়ে বিক্ষোভের আগুন নিভছে না। গোটা বিশ্বকে নাড়া দিয়েছে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড। বাংলাদেশে হিন্দু যুবকের এই নারকীয় হত্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেত্রী কাজল আগরওয়াল। হিন্দু সমাজকে একত্রিত হওয়ার। ডাক দিয়েছেন অভিনেত্রী।
সোশাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, ‘All eyes on Bangladesh Hindus’। যার বাংলা অর্থ ‘সকলের নজর বাংলাদেশের হিন্দুদের উপর’। সেই পোস্টেই হিন্দু জাগরণের ডাক দেন কাজল। নায়িকার বলেছেন, "হিন্দুরা জেগে উঠুন। এই নীরবতা আপনাকে বাঁচাতে পারবে না"। অভিনেত্রীর এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর এই আক্রমণ অত্যাচারের ঘটনায় অভিনেত্রীর সাহসী পোস্ট দেখে সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখেছেন , "আপনার সত্যি সাহস আছে বলতে হবে।" কেউ লিখেছেন, "এবার সত্যিই হিন্দুদের জেগে ওঠার সময় হয়ে এসেছে।" অনেকেই আবার কাজলের পোস্ট শেয়ার করে হিন্দুদের একত্র হওয়ার ডাক দিয়েছেন।
আবার একদিকে বিতর্কের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। কেউ লিখেছেন, "সাম্প্রদায়িক বিভাজন নীতি উস্কে না দিয়ে বরং বলুন, যে বর্বর ঘটনা ঘটেছে সেটা মানবিকতার উপর আঘাত এনেছে।" অর্থাৎ , কাজলের এহেন মন্তব্যে সোশ্যাল মিডিয়া এখন দুইভাগে বিভক্ত। তবে হিন্দু সমাজকে জেগে ওঠার ডাক দিয়ে তুমুল চর্চায় কাজল।
উল্লেখ্য , বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। এই ঘটনার পরই হিংসা ছড়ায় গোটা বাংলাদেশে। যেই ক্ষোভের শিকার হয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন হিন্দু যুবক দীপু চন্দ্র দাস। গণপিটুনির পর গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় তার গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপুর। ঘটনায় এখনও কেঁপে উঠছে গোটা বিশ্ব।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের