নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২'র ম্যাচ খেলতে না যাওয়ায় শাস্তি হল মোহনবাগানের। ২ বছরের জন্য সবুজ-মেরুনকে নিষিদ্ধ করল এশিয়ান ফুটবল কাউন্সিল। সঙ্গে হয়েছে মোটা অঙ্কের জরিমানাও। খবর ছড়াতেই উদ্বেগ সবুজ মেরুন শিবিরে।
শাস্তি অনুযায়ী , ২০২৭-২৮ মরশুম অবধি এএফসির কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না সবুজ-মেরুন শিবির। সঙ্গে দিতে হবে ১ লক্ষ ৭২৯ ডলার জরিমানা। ভারতীয় মূল্যে যার দাম প্রায় ৯১ লক্ষ ৬ হাজার টাকা।প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারে মোহনবাগান। আইএসএল চ্যাম্পিয়ন হয়েও শাস্তির জেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলতে পারবে না মোহনবাগান।
উল্লেখ্য , গত সেপ্টেম্বর মাসে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে সেদেশে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। নিরপেক্ষ কোনও দেশে ম্যাচ আয়োজনের আবেদন করা হয়। তবে এএফসি সেই আবেদনে সাড়া দেয়নি। এরপর পয়েন্ট কেড়ে নেওয়ার কথাও জানানো হয়। এএফসি ও সেপাহানের আর্থিক ক্ষতি ধরেই সবুজ-মেরুনকে জরিমানা করা হয়েছে।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের