নিজস্ব প্রতিনিধি , লন্ডন - বর্তমান যুগের ব্রিটিশ ক্রিকেটাররা যখন নির্বিঘ্নে কোটি টাকার IPL খেলছেন, তখন একরাশ আক্ষেপ উগরে দিলেন প্রাক্তন মহাতারকা কেভিন পিটারসন। সম্প্রতি রণভীর আল্লাবাদিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, স্রেফ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের পক্ষে সওয়াল করার অপরাধেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) তার আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনে দিয়েছিল। তার এই মন্তব্যে এখন ক্রিকেট বিশ্বে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
পিটারসনের দাবি অনুযায়ী, ২০০৯ সালের শেষদিকে যখন IPL-এর জয়জয়কার শুরু হয়, তখন ব্রিটিশ বোর্ড তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিতে চাইত না। কিন্তু পিটারসন সেই সময় IPL-এর ভবিষ্যৎ অনুধাবন করে এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন। নিজের সেই লড়াইয়ের চরম মূল্য দিতে হয়েছিল তাঁকে। হতাশার সুরে তিনি বলেন, 'আমি IPL-কে প্রাধান্য দিয়েছিলাম বলে সেই সময় বোর্ড আমার বিপক্ষে চলে গিয়েছিল। আমি বড় বিসর্জন দিয়েছি, আমি আমার কেরিয়ার হারিয়েছি'।

পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের জার্সিতে ১০৪টি টেস্ট খেলেছেন এই কিংবদন্তি। তবে তাঁর বিশ্বাস ছিল, বোর্ডের সঙ্গে এই ক্ষমতার লড়াইয়ে বলি না হলে তিনি অনায়াসেই ১৫০-১৬০টি টেস্ট খেলে ১৩,০০০-এর বেশি রান করতে পারতেন। মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর বিদায়কে তিনি বোর্ডের প্রতিহিংসার ফল হিসেবেই দেখছেন। টেস্টে ৮১৮১ রান ও ২৩টি সেঞ্চুরি করা এই তারকার মতে, যোগ্য সম্মানটুকু তাঁকে দেওয়া হয়নি।
নিজে কেরিয়ার হারালেও বর্তমান প্রজন্মের ইংলিশ ক্রিকেটারদের জন্য তিনি যে পথ তৈরি করে দিয়েছেন, তা নিয়ে গর্বিত পিটারসন। তিনি জানান, জস বাটলার তাঁকে এই সাহসিকতার সাধুবাদ জানিয়েছেন। পিটারসনের কথায়, 'বাটলার আমাকে ধন্যবাদ জানিয়েছে। কারণ, আমি সেই সময় বুক চিতিয়ে লড়াই করেছিলাম বলেই আজ বাটলার-স্টোকসরা কোনো বাধা ছাড়াই কোটি কোটি টাকার স্বাদ নিতে পারছেন'।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের