নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - সুযোগ থাকলেও ইংরেজি শেখেননি। সেই জায়গায় দীর্ঘ কয়েক বছর রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ইংরেজি ভাষা একেবারে রপ্ত। যে যেই প্রান্ত থেকেই আসুক না কেন তাদের মিলিয়ে দেয় ইংরেজি ভাষা। যেকোনো অনুষ্ঠানে ইংরেজিতেই কথা বলেন খ্যাতনামা তারকারা। যা মোটামুটি সবাই জানেন। কিন্তু লিওনেল মেসির কাছে সুযোগ থাকলেও তিনি এই ভাষা শেখেননি। যার ফলে উপেক্ষা হতে হয়েছে অনেকের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে দুঃখপ্রকাশ করেন আর্জেন্টাইন তারকা।
সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকারে মেসি বলেছেন , "জীবনে অনেক কিছু নিয়ে আক্ষেপ রয়েছে। তার একটা হল, ছোটবেলায় ইংরেজ শিখতে না পারা। অন্তত ইংরেজি শেখার জন্য আমার হাতে সময় ছিল। আমি সেটা করিনি। এমন অনেক পরিস্থিতি হয়েছে যেখানে আমার সঙ্গে অসাধারণ এবং দুর্ধর্ষ ব্যক্তিত্বেরা হাজির ছিলেন। কিন্তু তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছি, আমি অর্ধেক উপেক্ষিত। বরাবর ভেবেছি, কত নির্বোধ আমি। কী ভাবে সময় নষ্ট করেছি।"
লিও আরও বলেছেন , "আপনার বয়স কম হলে অনেক সময় এত কিছু বুঝতে পারেন না। আজ নিজের ছেলেমেয়েদের সে কথাই বলি। ওদের পড়াশোনার গুরুত্ব বোঝাই। ভাল করে পড়ে প্রস্তুতি নিতে বলি। আমি ওদের সব সময় পড়াশোনার সুবিধা নেওয়ার জন্য উৎসাহ দিই। আমার ছোটবেলায় কোনও কিছুর অভাব ছিল না। তবে ওরা যে ভাবে বড় হচ্ছে, তার থেকে আমার বড় হওয়া অনেক আলাদা ছিল।"
উল্লেখ্য , অনেক ছোটবেলায় আর্জেন্টিনার রোসারিয়ো থেকে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন মেসি। আবাসিক ফুটবল স্কুলে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতেন। ছোট থেকেই ফুটবলের প্রতি ভালবাসা ছিল অগাধ। সেখানে সুযোগ থাকা সত্ত্বেও ভাল করে ইংরেজি শিখতে পারেননি মেসি। তবে অল্পস্বল্প বোঝেন ঠিকই।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের