নিজস্ব প্রতিনিধি , সিডনি - অ্যাশেজের প্রথম তিনটি টেস্টে শুধু হার নয় ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। কোনো বাজবলের চাল কাজে দেয়নি ব্র্যান্ডন ম্যাকালামের। যদিও চতুর্থ টেস্টে জিতে হোয়াইট ওয়াশ বাঁচিয়েছে ইংল্যান্ড। সিডনিতে পঞ্চম টেস্ট জিতলে আরও ভালভাবে কটাক্ষের জবাব দিতে পারবেন ম্যাকালামরা। প্রাক্তন নিউজিল্যান্ড তারকাকে যখন ছাঁটাইয়ের দাবি তুলছেন প্রাক্তনরা ঠিক তখনই কোচের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। বুঝিয়ে দিলেন ইংল্যান্ডকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারলে সেটা একমাত্র ম্যাকালাম।
মাক্যালাম প্রসঙ্গে স্টোকস বলেন , "আমার মনে কোনও সন্দেহ নেই যে আমি ও ব্রেন্ডন নিকট ভবিষ্যতে এটি চালিয়ে যাওয়ার জন্য সঠিক ব্যক্তি। আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি না যার সাথে আমি এই দলকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি। আমরা দুজনেই যা করছি তা চালিয়ে যেতে বেশ আগ্রহী। আমাদের স্পষ্টতই কিছু বিষয় নিয়ে কথা বলার আছে, যাতে ছেলেদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা যায়। যেটা আমি ও ম্যাকালাম প্রথম দায়িত্ব নেওয়ার পর থেকে অর্জন করেছি তার চেয়েও অনেক বেশিকিছু।"
ব্রিটিশ অধিনায়ক আরও বলেন , "আমরা এটা আশা করেছিলাম, আমরা এর জন্য পরিকল্পনা করেছিলাম। আমি অস্ট্রেলিয়ায় এর আগেও একাধিক ট্যুর করেছি। কিন্তু এটি আমার অন্য যেকোনো ট্যুরের চেয়েও অনেক বেশি ছিল। এখন চারিদিকে যা হচ্ছে তাতে আমার কিছুই যায় আসেনা কারণ আমার চামড়া অনেকটাই মোটা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার যুগে কিছু না দেখাটাই অবিশ্বাস্য। তাই আমার মনে হয় ফোনটা নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। যদিও আমি বেশি গেম খেলতে ভালবাসি।"
উল্লেখ্য , স্টোকস ও ম্যাকালামের অধীনে ইংল্যান্ড তাদের প্রথম ১১টি টেস্টের মধ্যে ১০টিতে জিতেছে, কিন্তু সেই উদ্বোধনী সাফল্যের পর থেকে তাদের ফলাফল মিশ্র। গত ৩৪ টি টেস্টের মধ্যে ১৬ টি জয় , ১৬ টি হার ও ২ টি ড্র করেছে। অস্ট্রেলিয়া বা ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তারা এখনও জয়লাভ করতে পারেনি।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের