নিজস্ব প্রতিনিধি, ইন্দোর – শুক্রবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনা ইন্দোরে। গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মেয়ে সহ ৩ জনের। আহত ১ জন। শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়ে প্রেরণার এক বন্ধুর জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে সারারাত পার্টি করে প্রেরণারা। শুক্রবার ভোরে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন প্রেরণা বচ্চন, তাঁর ৩ বন্ধু প্রখর কাশলিওয়াল, মানু সান্ধু এবং অনুষ্কা রাঠি। ফেরার পথে ভোর ৫টা ১৫ মিনিটে মধ্যপ্রদেশের ইন্দোরের তেজাজি নগর থানার অন্তর্গত তালামণ্ডল এলাকা পেরিয়ে বাইপাসে ওঠার মুখে দুর্ঘটনা ঘটে।
প্রেরণারা ছিলেন টাটা নেক্সন গাড়ি। উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে টাটা নেক্সন গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রখর, প্রেরণা এবং মানুর। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন অনুষ্কা। প্রাথমিক ভাবে অনুমান, প্রচণ্ড গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের