নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বেশ কয়েকমাস আগেই নিজের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না বলে জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই একাধিক কাজ হাতছাড়া হয়। বলিউডের অভিনেতাদের টেনেও উদাহরণ দিয়েছিলেন। ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বি টাউনে। কেউ সমর্থন করেছেন আবার কেউ সমালোচনা। এবার দীপিকার ৮ ঘণ্টার কাজের দাবির বিরোধিতা জানিয়ে ইমরান হাশমির প্রসঙ্গ টেনে আনলেন আশিকি ২ খ্যাত পরিচালক মোহিত সুরি। তার মতে গোটা ইউনিটের কথাই ভাবা উচিত।
পরিচালক বলেছেন আওয়ারাপন ছবির শুটিংয়ের সময় ২৪ ঘণ্টাও কাজ করতে হয়েছিল ইমরান হাশমিকে। তিনি বলেছেন , "প্রয়োজনে আমি অভিনেতাদের দিয়ে ২৪ ঘণ্টাও কাজ করিয়েছি। তখন আমরা ‘আওয়ারাপন’ -এর শুটিং করছিলাম। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটের ছাদে আমাদের একটি অত্যন্ত দামী লোকেশন ছিল। সেটি আমরা মাত্র ২৪ ঘণ্টার জন্য পেয়েছিলাম। আমার মনে আছে, ইমরান হাশমি আমার সাথে ২৪ ঘণ্টা শুটিং করেছিলেন। আমরা এটাকে অহংকারের বিষয় বানিয়ে ফেলছি। শিফট কে ঠিক করে দেবে? কিন্তু কাজের মান কীভাবে তৈরি হয়, তা দেখা যাক।মানে যদি একটি ইউনিট শিফটে ১২ ঘণ্টা কাজ করে, তারা আসলে ১৪ ঘণ্টা কাজ করে।কারণ তারা লোডিং, আনলোডিং করে। কিন্তু তারা কেবল সেই ১২ ঘণ্টার জন্যই পারিশ্রমিক পায়। মানে, সেটা ১৫ ঘণ্টাও হতে পারে। তারপর তারা বাড়ি চলে যায়।"
এরপর পরিচালক আরও বলেন , "আমরা বিষয়টাকে অভিনেতা অভিনেত্রীদের দিক থেকে বেশি ভাবছি। মনে করছি যে তারাই এটা দাবি করছে। কিন্তু আসুন আমরা ইউনিটের কথা ভাবি। কারণ, আমি নিজেও একজন সহকারী পরিচালক ছিলাম যিনি শুটিং শেষ হওয়ার পর স্টেশনে নামার জন্য বাসে বসে অপেক্ষা করতেন। যখন ইউনিট ও লাইটম্যানরা বৃষ্টির মধ্যে তাদের কাজ গুছিয়ে নিত। আর আমি জানি ইউনিটের বাকিদের জন্য এটা কতটা কঠিন। একজন অভিনেতা অভিনেত্রী প্রস্তাব দিয়েছেন বলেই আমরা অহংকারী হয়ে উঠছি। কিন্তু আসুন আমরা এর মানবিক দিকটাও ভাবি।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের