নিজস্ব প্রতিনিধি, বেইরুট - যুদ্ধের দাবানল পশ্চিম এশিয়ায়। ইরান, আমেরিকা, ইজরায়েল মেতেছে যুদ্ধের খেলায়। এরপর মাঝে আবার ইজরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার মধ্যে চরমে সংঘাত। লেবাননে ঘরছাড়া ৫ লক্ষেরও বেশি মানুষ। ইজরায়েলি হামলায় ছারখার হয়ে গিয়েছে লেবানন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০০-র বেশি শিশুর।
গত ২ মার্চ থেকে লেবাননে তাণ্ডবলীলা চলাচ্ছে ইজরায়েল। দিশেহারা অবস্থা সেখানকার মানুষের। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭৩ জনের। তাঁদের মধ্যে ১০৩ জন শিশু। আহত হয়েছেন আরও ১,৯৩৩ জন। আহতদের মধ্যে ৩২৬ জন শিশু।
উল্লেখ্য, ইরানের পাশে দাঁড়িয়ে ইজরায়েলে হামলা চালায় বন্ধু হিজবুল্লা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইরান সমর্থিত। সূত্রের খবর, গত রবিবার গভীর রাতে ইজরায়েলকে নিশানা করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হিজবুল্লা। সোমবার ভোরে লেবাননের রাজধানী বেইরুটের একাধিক অঞ্চলে বোমা ফেলে ইজরায়েল। ইজরায়েল সেনার দাবি, বেইরুটে মৃত্যু হয়েছে হিজবুল্লার কয়েক জন শীর্ষ নেতৃত্বের। লেবাননে হামলার জন্য হিজবুল্লার পদক্ষেপকে দায়ী করেছে ইজরায়েল।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন
প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার নিয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান, মৃত্যুদণ্ড বহালের দাবির কথাও উল্লেখ
মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, পাল্টা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডনের
গভীর রাতের বার্তা থেকে ঘনিষ্ঠতা! অভিযোগ প্রকাশ্যে আসতেই অপরাধ স্বীকার তরুণীর, সাজা ঘোষণা আদালতের
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগে সিআইডির পদক্ষেপ, ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠাতাকে
রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে তরুণী, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কনস্টেবল
জরিমানা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল সরকার
হরমুজ নিয়ে আপসহীন তেহরান! মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত ইরানের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের