নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে মুখ খুলেছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর মন্তব্যের পাল্টা জবাব দিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। ইডেনে অনুষ্ঠান না হওয়া নিয়ে সৌরভের দাবিকে তিনি সম্পূর্ণ নাকচ করেছেন। সেই সঙ্গে নতুন তথ্য সামনে এনেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার ক্রীড়া ও রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
বিগত ১৩ই ডিসেম্বর যুবভারতীতে মেসির মেগা ইভেন্ট আয়োজন করা হয়েছিল। সেখানে ব্যাপক অব্যবস্থা ও বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, খোদ এনএসজি কমান্ডোরাও ভিড় সামলাতে হিমশিম খান। শেষপর্যন্ত মাঝপথেই মেসি ও তাঁর সতীর্থ লুই সুয়ারেসদের নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন উদ্যোক্তারা। এর পরেই ক্ষুব্ধ জনতা স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর চালায়। এই কেলেঙ্কারির জেরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়েছিল। অন্যদিকে শতদ্রু দত্তকে হাজতবাস পর্যন্ত করতে হয়।
সম্প্রতি জামিনে মুক্ত হয়ে শতদ্রু এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেন, তিনি ফুটবল-পাগল মানুষ হিসেবে ইডেনে এই ইভেন্ট করতে চেয়েছিলেন। কিন্তু উদ্যোক্তা নিজের সিদ্ধান্তে এটি যুবভারতীতে নিয়ে যান। সৌরভের এই বক্তব্যের পরেই মুখ খোলেন শতদ্রু।
তাঁর দাবি, বিশ্বব্যাপী এই সফরের সূচি চূড়ান্ত করা খুব জরুরি ছিল। সেই কারণে তিনি প্রথমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB) কাছেই অনুমতির জন্য গিয়েছিলেন। কিন্তু সেই সময় সিএবি-র নির্বাচন চলছিল। এই কারণে তাঁকে দীর্ঘ ২৫ দিন অপেক্ষায় রাখা হয়েছিল। আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা থাকায় তিনি আর অপেক্ষা করতে পারেননি। বাধ্য হয়েই বিকল্প ভেন্যু হিসেবে যুবভারতীকে বেছে নেন। এই সিদ্ধান্তের কথা সৌরভ ও কোষাধ্যক্ষ সঞ্জয় দাসকে আগেই জানানো হয়েছিল।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করেন শতদ্রু দত্ত। তিনি বলেন, 'দাদা মনে হয় পুরো বিষয়টি ভুলে গিয়েছেন। আমি সিএবি-র দরজাতেই প্রথমে কড়া নেড়েছিলাম। কিন্তু নির্বাচনের কারণে ওনারা আমাকে সময়মতো অনুমতি দিতে পারেননি। মেসির এই গোট ট্যুরের চুক্তি সই করার জন্য ভেন্যু নিশ্চিত করা জরুরি ছিল। তাই বাধ্য হয়েই আমাকে যুবভারতীতে অনুষ্ঠান সরাতে হয়'।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের