নিজস্ব প্রতিনিধি, পাটনা – দামামা বেজে গিয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের। আসন্ন নির্বাচনে ২৪৩ আসনে লড়বে জন সুরজ পার্টি। নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তাঁর দাবি, “নির্বাচনে হয় ১৫০ বেশি, নাহলে ১০-র কম আসন পাবে জন সুরজ পার্টি।“
পিকে বলেন, “জন সুরাজ পার্টি বিহারে হয় দেড়শোর বেশি আসন পাবে, নাহলে ১০টিরও কম আসনে থেমে যাবে। বিহারে এনডিএ হারতে চলেছে। নীতীশ কুমারের দল পঁচিশের বেশি আসন কোনওভাবেই পাবে না। বল এখন মানুষের কোর্টে। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা কেমন সরকার চান, কেমন নেতা চান।“
তিনি আরও বলেন, “এতদিন মানুষ বলত বিকল্প নেই, এখন তো আছে। যদি এখনও ভুল করেন, তাহলে পরিবর্তন হবে না। দুর্নীতি, কর্মসংস্থানের অভাব, সব একই থাকবে। বিহারের ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ খুঁজতে যেতে বাধ্য হবে।“ ২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর।
প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া যাবে ১০ অক্টোবর থেকে, ১৭ অক্টোবর পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২৩ অক্টোবর।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...