নিজস্ব প্রতিনিধি , লন্ডন - মহিলা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলকে সমর্থন জানাতে ক্রিকেট গ্রাউন্ডে হাজির ছিলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস গ্যালারিতে বসে মন দিয়ে খেলা দেখেন তাঁরা। ক্রিকেটারদের উৎসাহ জানাতে একাধিকবার করতালিও দিতে দেখা যায় তারকা দম্পতিকে। সেই সব মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

বিরাট-অনুষ্কার পাশাপাশি দর্শকাসনে ছিলেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। উপস্থিত ছিলেন প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানও। একসঙ্গে এত পরিচিত ক্রিকেট ব্যক্তিত্বকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সমর্থকেরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও এই বিশেষ মুহূর্তের একাধিক ছবি নিজেদের সমাজমাধ্যমে প্রকাশ করেছে।

ভারতের কাছে এই ম্যাচ ছিল সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামেন তারা। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেনি হরমনপ্রীত কৌরের দল। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ভারতকে। পরাজয়ের হতাশা ছড়িয়ে পড়লেও গ্যালারির আবহ ছিল প্রাণবন্ত।

নীল পোশাক, ক্যাপে অনুষ্কার সহজ উপস্থিতি নজর কেড়েছে।ঠিক তেমনই বাদামি শার্ট, সাদা ট্রাউজারে আলাদা ছাপ ফেলেন বিরাট। ভারত জিততে না পাড়লেও, গ্যালারিতে বিরুস্কার উপস্থিতি হল দিনের অন্যতম বড় আকর্ষণ। সমর্থকদের ক্যামেরায় ধরা পড়া সেই সব মুহূর্ত এখন সমাজমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। ভারত হারলেও লর্ডসে বিরাট-অনুষ্কার উপস্থিতিই শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের