নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ফের বিতর্কে জড়িয়েছেন র্যাপার বাদশা। স্কুলছাত্রীদের নিয়ে অশ্লীল গান তৈরির অভিযোগ উঠেছে বাদশার বিরুদ্ধে। তার নামে অভিযোগও দায়ের হয়েছে। সাইবার ক্রাইমে। তাকে সমন পাঠিয়েছে মহিলা কমিশন। এবার কমিশনের তরফে রীতিমত হুমকি দেওয়া হল গায়ককে। হরিয়ানায় গান গাইতে দেওয়া হবেনা বলে জানালেন তিনি।
মহিলা কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া বলেছেন , "যিনি নারীর সম্মান এভাবে ক্ষুণ্ণ করেন, নারীদের সস্তা মনে করেন তিনি আর যাই হোক ‘বাদশা’ হতে পারেন না। উনি যতক্ষণ পর্যন্ত না আমাদের সামনে এসে জবাবদিহি করছে ততক্ষণ হরিয়ানায় একটিও অনুষ্ঠান করতে দেব না। একইসঙ্গে এখানকার প্রতিটি মানুষকে একই অনুরোধ করব তাঁরাও যেন আমাদের সঙ্গে সহযোগীতা করেন। হরিয়ানার মেয়েদের এভাবে অপমান আমরা মেনে নেব না। উনি যা করেছেন তা ক্ষমার অযোগ্য। ওনাকে সশরীরে হাজির হয়ে জবাবদিহি করতে হবে।"
রেণু ভাটিয়া আরও বলেন , "শিল্পীদের কণ্ঠ, তাদের গলার সুর ঈশ্বরপ্রদত্ত। তা এভাবে অপব্যবহার করার জন্য নয়। একইভাবে এই বার্তা প্রত্যেক সঙ্গীতশিল্পীর কাছেই পৌঁছানো দরকার। শুধু তাই নয়, মহিলাদের প্রতি এমন মনোভাব ও ভাষা যে বা যারাই প্রয়োগ করেন না কেন তাঁদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া ও সজাগ হওয়া উচিত।"
সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে ক্ষমাও চেয়েছিলেন বাদশা। তিনি বলেন , "নতুন গানটি মুক্তির পরেই আমি দেখি এই গানের কথা ও দৃশ্যায়ণ বহু মানুষের ভাবধারায় আঘাত করেছে। বিশেষত আমার নিজের জায়গা হরিয়ানার মানুষদের মনে সবথেকে বেশি আঘাত দিয়েছে। যারা আমাকে চেনেন তাঁরা জানেন আমি কেমন। আমি হরিয়ানার মানুষ হয়ে অত্যন্ত গর্বিত। একজন নারীর বিষয়ে কুরুচিকর কিছু বলার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার এমন কিছু বলার অভিপ্রায় ছিলও না। হরিয়ানার ভূমিপুত্র হিসেবে আমাকে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।"
উল্লেখ্য , হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২০’র সাইবার ক্রাইম শাখায় বাদশার FIR দায়ের করেছেন অভয় চৌধুরী নামে এক ব্যক্তি। বিতর্কের আবহে ইউটিউব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ‘টাটিরি’ গানটি। যেখানে দেখানো হয়েছিল , কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি ও নেপথ্যে গানের কথা।শুরুতে অনুরাগীরা উল্লাস প্রকাশ করলেও আসল জিনিসটা বুঝতেই তার প্রতিবাদ করতে ভোলেননি কেউ। ঘটনায় বাদশার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
সমালোচকদের একাংশের মতে সিনেমাটি বলিউড অভিনেতা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যার মামলার ঘটনাপ্রহ থেকে অনুপ্রাণিত
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অর্জুন কাপুর
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি কৃত্রিম ক্যাফের সেট নির্মাণ করা হয়েছিল
একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন কমানোর যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এমন এক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছেন অনুরাগীরা
২০২০ সালের হাথরস কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া
কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা
বলিউডের প্লেব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি ইমন চক্রবর্তী
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, শ্রীদেবী বেঁচে থাকলে তিনি অনেক বিষয়ে পরামর্শ পেতেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কিছু অস্বস্তিকর পরিস্থিতি বা ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হতো বলে মনে করেন অভিনেত্রী।
এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর তাঁর বাংলা উচ্চারণ ও ভাষা ব্যবহারের প্রশংসা করেন কুমার শানু। গায়কের কথায়, শুভেন্দুর বাংলা ভাষা অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমধুর।
দেব বলেন,"সময় বদলায়, সত্যি বদলায় না।" এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের জন্য সুযোগ অনেক সময় কমে যায়, কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে সেই বাধা ততটা দেখা যায় না।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...