নিজস্ব প্রতিনিধি , দিল্লি - এলাকার একটি মাঠে বেশ কয়েকমাস ধরেই ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন আফ্রিকার এক ফুটবলার। ভিনদেশের ফুটবলার হওয়ায় হিন্দি শেখা হয়ে ওঠেনি। ঠিক সেই কারণেই , এবার বিজেপি কাউন্সিলর রেণু চৌধুরীর থেকে হুমকির শিকার হলেন তিনি। এক মাসের মধ্যে হিন্দি না শিখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে বলে শাসানি দিয়েছেন বিজেপি নেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এমনই একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। 'রোহিত’ নামের অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে , মাঠভর্তি লোকজনের সামনে আঙুল তুলে আফ্রিকান ফুটবলারকে হুমকি দিচ্ছেন বিজেপি নেত্রী। ঘটনাটি সম্প্রতি দিল্লির পটপড়গঞ্জ এলাকার।
আফ্রিকান ফুটবল কোচকে রেণু বলেন, "এক মাসের মধ্যে যদি তুমি হিন্দি শিখতে না পারো, তাহলে তোমায় এই উদ্যান ছেড়ে চলে যেতে হবে। আমি মজা করছি না। ভারতে এসে রোজগার করবে আর এখানকার ভাষা শিখবে না , এমনটা হতে পারে না। ঠিক এক মাস সময় রয়েছে তোমার হাতে। আগেও বলেছিলাম। আমার কথায় পাত্তা দাওনি। আর সময় দেব না।"
ভিডিও ছড়িয়ে পড়তেই বিজেপি নেত্রীর বিরুদ্ধে সরব নেটপাড়া। কেউ বলেন , "ওনার মধ্যে সভ্যতার কোনো রেশ নেই।" কেউ লেখেন , "বিদেশিদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটাও জানেন না।" এক নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, "বিদেশিদের সঙ্গে কি এমন খারাপ আচরণ করা উচিত? ভারতীয়েরা কাজের জন্য বাইরে গেলে কি ইংরেজি বাদ দিয়ে সেখানকার ভাষা শেখার জন্য জোর করা হয়?"
(ভিডিওর সত্যতা যাচাই করেনি TV19 বাংলা)
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের