নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবার নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন। এক পডকাস্টে তিনি জানান, নতুন প্রজেক্ট 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'র লুক টেস্টের মাত্র দু'দিন আগে তীব্র প্যানিক অ্যাটাকের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তিনি বলেন, পর্দার সামনে যতটা আত্মবিশ্বাসী দেখায়, বাস্তবে তার মানসিক লড়াই অনেক বেশি কঠিন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন।

স্বস্তিকা জানান, তিনি দীর্ঘদিন ধরে অ্যানজাইটি সমস্যায় ভুগছেন। তার কথায়, অ্যানজাইটি বা ডিপ্রেশন শুধুই মন খারাপ বা বুক ধড়ফড় করা নয়, এটি একটি মানসিক অসুস্থতা। এই সমস্যার মোকাবিলায় ধৈর্য, বোঝাপড়া সহ সঠিক চিকিৎসার প্রয়োজন বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার কাজও করছেন।

অভিনেত্রী আরও জানান, ঋতুচক্রের একটি নির্দিষ্ট সময়ে তার মানসিক অস্থিরতা অনেক বেড়ে যায়। তবুও সবকিছু সামলে তাকে নিয়মিত শুটিংয়ে হাজির হতে হয়। ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, তিনি খুবই অন্তর্মুখী মানুষ। তার মুড অনেকটাই মানসিক অবস্থার ওপর নির্ভর করে। তাই কখনও খুব আনন্দে থাকেন, আবার কখনও সহজেই ভেঙে পড়েন।

নিজের অতীতের কথাও লুকিয়ে রাখেননি স্বস্তিকা। তিনি জানান, একসময় নেশা করলেও পরে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণভাবে তা ছেড়ে দিয়েছেন। কারণ নেশা তার মানসিক চাপ আরও বাড়িয়ে দিত। পাশাপাশি তিনি বলেন, বাবা-মায়ের কাছে তিনি এখনও ছোট্ট মেয়েই রয়ে গেছেন। তবে তাদের সবসময় নিজের মানসিক লড়াইয়ের গভীরতা জানাতে পারেন না। তাই তিনি চান, মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে আরও বেশি সচেতনতা তৈরি হোক।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের