নিজস্ব প্রতিনিধি , মুম্বই - যেকোনো মুহূর্তেই যে লড়াই করা যায় তা বুঝিয়ে দিলেন ৮৯ বছরের ধর্মেন্দ্র। একাধিকবার ভুয়ো খবর ছড়ানোর পর স্ত্রী হেমা মালিনী সহ কন্যা ইশা দেওয়লের তরফে জানানো হয় তিনি চিকিৎসায় সাড়া দিয়েছেন। সেই বিবৃতিই চূড়ান্ত হল। ভগবানের আশীর্বাদ , তার ইছেশক্তি সহ অনুরাগীদের প্রার্থনায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির পথে রওনা দিলেন বর্ষীয়ান অভিনেতা।
বুধবার সকালে সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।যেখানে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্সে ধর্মেন্দ্র। অন্য একটি গাড়িতে ছেলে ববি দেওয়ল। বাকি চিকিৎসা বাড়িতেই হবে বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এখন তার অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল। ধর্মেন্দ্রকে ছেড়ে দেওয়ার ব্যাপারে যদিও পরিবারের তরফে মুখ খোলা হয়নি।
উল্লেখ্য , শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে এক সপ্তাহ আগেই মুম্বই হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেতাকে। অনুমান করা হয় রেগুলার চেক আপ। তবে কয়েকদিন বাদেই হঠাৎই অবস্থার অবন হতে শুরু করে। এরপর পরশু রাতে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সোমবার রাত ও মঙ্গলবার সকাল থেকেই একাধিক জায়গায় তার ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সকলের এই ভুল ভেঙে দিয়েছেন মা মেয়ে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় খুশির জোয়ার।
ইশা সমাজমাধ্যমে লেখেন, "বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। দয়া করে মৃত্যুর ভুয়ো খবর ছড়াবেন না। বাবা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন।" ক্ষোভ প্রকাশ করে হেমা মালিনী লেখেন , "এরকম অমানবিক আচরণ আশা করিনি। জীবিত একজনকে রাতারাতি মেরে ফেলা হল। ভাবতে পারছি না।"
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা