নিউস ডেস্ক - ‘কুমকুম ভাগ্য’ প্রায়ত অভিনেত্রী সঞ্চিতা উগলের অকালমৃত্যু এখনও শোকস্তব্ধ করে রেখেছে টেলিভিশন দুনিয়াকে। গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ২২ বছরের এই অভিনেত্রী। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার না হওয়ায় তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা অব্যাহত। এরই মধ্যে সঞ্চিতার ভাই দাবি করেন, ইন্ডাস্ট্রির নানা চাপ ও পরিস্থিতি তার বোনের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলেছিল।

এই ঘটনার পর আরও এক অভিনেত্রী আঁচল খুরানা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিনোদন জগতের কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, অতিরিক্ত কাজের চাপ, অনিশ্চয়তা এবং মানসিক ক্লান্তি অনেক শিল্পীকেই কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দেয়। তবে সঞ্চিতার মৃত্যুর তদন্ত চলাকালীন নতুন করে সামনে এসেছে তার ব্যক্তিগত জীবনের কিছু অভিযোগ, যা গোটা ঘটনাকে অন্য মাত্রা দিয়েছে।

সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল প্রকাশ্যে অভিনেতা উজ্জ্বল শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। ইন্দ্রাক্ষীর দাবি, উজ্জ্বল শুধু সঞ্চিতার সহ-অভিনেতাই ছিলেন না, এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল। তার অভিযোগ অনুযায়ী, সম্পর্ক চলাকালীন সঞ্চিতার উপর মানসিক চাপ সৃষ্টি করা হত এবং আর্থিক লেনদেন নিয়েও দু’জনের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। এমনকি টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে হুমকি ও দুর্ব্যবহারের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। পাশাপাশি সঞ্চিতার মৃত্যুর সঙ্গে এই ঘটনাগুলির সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তাও স্পষ্ট নয়। সুইসাইড নোট না মেলায় তদন্তকারীরা সবদিক খতিয়ে দেখছেন। এদিকে অল্প বয়সেই অভিনয় জগতে নিজের প্রতিভার ছাপ রেখে যাওয়া সঞ্চিতা উগলের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে, আর তার অনুরাগীরা অপেক্ষা করছেন প্রকৃত সত্য সামনে আসার।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের