নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সব দলগুলির প্রস্তুতি একেবারে অন্তিম লগ্নে। মুম্বই ইন্ডিয়ান্স এবার আরও শক্তিশালী। যথেষ্ট পরিপূর্ণ দল মনে হচ্ছে তাদের। কলকাতার বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। তবে তাদের প্রথম একাদশ নিয়ে বিন্দুমাত্র আন্দাজ নেই বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের। প্রশ্ন উঠতেই ফুঁসে উঠলেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক নম্বরে কে নামতে পারেন? এই নিয়ে প্রশ্ন তুঙ্গে। সাংবাদিক সম্মেলনে সূর্যকে প্রশ্ন করা হয় , তিলক কি এক নম্বরে নামবে নাকি তার জায়গা বদল হবে? বিশ্বকাপের মতোই কি টেইল এন্ডার হিসেবে দেখা যেতে পারে তাকে? প্রশ্ন উঠতেই হঠাৎ ফুঁসে উঠলেন সূর্যকুমার।
উত্তরে ভারতীয় অধিনায়ক বলেছেন, " এসব আমাকে প্রশ্ন করছেন কেন? আমি কিভাবে বলব? এখন আমি অধিনায়ক নই। হার্দিক পান্ডিয়া অধিনায়ক। ওকে এসব প্রশ্ন জিজ্ঞেস করুন।" তার কথা থেকে এটুকু বোঝা গেছে যে প্রধান কোচ মহেলা জয়বর্ধনের সঙ্গে মিলে এসব সিদ্ধান্ত নেন হার্দিক। সেক্ষেত্রে এখনও তার কোনো আন্দাজ নেই।
জাতীয় দলের নেতা হলেও মুম্বইয়ে হার্দিকের অধীনে খেলতে হয় সূর্যকে। বিশ্বকাপে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। তবে তার জায়গা তিন নম্বর। তবে মুম্বইয়ে কি সেই জায়গা পাবেন? আইপিএলে কি ফিরে আসতে পারবেন নাকি হার্দিক তাকে প্রয়োজনে পিছিয়ে দেবেন। বিশ্বকাপে যদিও প্রয়োজনে নিজেকে পিছিয়ে নিয়েছিলেন সূর্য। তবে সূর্যের এই মন্তব্য শুনে অনেকেই বলছেন , তিলকের সঙ্গে রেষারেষি হতে পারে তার। কারণ , ধারাবাহিকভাবে তিলক ভাল খেলেলে পদস্খলন হতে পারে ভারতীয় অধিনায়কের। সেই ভয় থেকেই হয়তো মেজাজ হারালেন সূর্যকুমার।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের