নিজস্ব প্রতিনিধি , ঝাড়খণ্ড - নকল পরিচয়ে দীর্ঘদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিলেন এক ব্যক্তি। ভুয়ো নেমপ্লেটসহ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা গাড়ি। ঝাড়খণ্ড থেকে পাকড়াও করা হল ভুয়ো আইএএসকে। ঘটনার তদন্ত শুরু করতে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে নিজেকে , ২০১৪ সালের ওড়িশা ক্যাডারের আইএএস বলে পরিচয় দেন। এছাড়াও একাধিক দাবি করেন তিনি।
সূত্রের খবর , অভিযুক্তের নাম রাজেশ। ভুবনেশ্বরে চিফ অ্যাকাউন্টস অফিসার হিসাবে কর্মরত বলেও পরিচয় দেন ধৃত। থানার এসএইচও বিভিন্ন সূত্র মারফত রাজেশের পরিচয় জানার চেষ্টা করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, রাজেশ কোনও সরকারি আধিকারিক নন। তিনি আইএএস নন। এরপরই তাকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে। জভুয়ো আইএএস পরিচয়ে সাত বছর ধরে নানা কাজে অংশ নিয়েছেন অভিযুক্ত। রাজেশের দাবি , ইউপিএসসি পরীক্ষায় চার বার বসেছিলেন। কিন্তু প্রতি বারই পাশ করতে ব্যর্থ হন। এরপরই তার দাবি বাবার ইচ্ছাপূরণ করতে এই ভুয়ো পরিচয়পত্র নিয়ে ঘুরছিলেন রাজেশ।
পুলিশের জেরার মুখে পড়ে রাজেশ জানিয়েছেন , "বাবার ইচ্ছেছিল ছেলে আইএএস অফিসার হবে। তবে অনেক চেষ্টার পরও ব্যর্থ হতে হয়। এরপর হতাশা গ্রাস করায় শেষমেষ বাবার ইচ্ছেপূরণ করতে ভুয়ো পরিচয়পত্র বানান। একটি গাড়িও ভাড়া করেন। ভুয়ো নেমপ্লেটও লাগিয়েছিলেন। এরপরই সবাইকে আইএএস হিসেবে পরিচয় দিতেন।"
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা