নিজস্ব প্রতিনিধি, দিল্লি – টানা ৮ বার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েও ইন্দোরের পুরসভার পানীয় জলে ‘বিষ’! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। ডায়ারিয়া ও বমির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজারের বেশি মানুষ। আইসিইউয়ে ভর্তি ৩২ জন। বিজেপি শাসিত রাজ্যে মৃত্যুমিছিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
নিজের এক্স হ্যান্ডলে রাহুল লিখেছেন, “ইন্দোরে জল নয়, বিষ বিতরণ করা হয়েছে। এদিকে প্রশাসন গভীর ঘুমে ডুবে ছিল। প্রতিটি ঘর শোকে আচ্ছন্ন, দরিদ্ররা অসহায়— অথচ বিজেপি নেতারা উদ্ধত বিবৃতি দিচ্ছেন। যাদের উনুন নিভে গিয়েছে তাঁদের সান্ত্বনার প্রয়োজন ছিল। সরকার অহঙ্কার দেখিয়েছে। মানুষ বারবার নোংরা, দুর্গন্ধযুক্ত জলের বিষয়ে অভিযোগ করেছে। তবুও তাঁদের অভিযোগ কেন শোনা হল না! পানীয় জলের সঙ্গে নর্দমার জল কীভাবে মিশে গেল? সময়মতো সরবরাহ কেন বন্ধ করা হয়নি? দায়ী কর্মকর্তা ও নেতাদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে? এগুলো তুচ্ছ প্রশ্ন নয়— জবাব দিতে হবে। বিশুদ্ধ জল কোনও অনুগ্রহ নয়, এটা জীবনের মৌলিক অধিকার। যখনই গরিবরা মারা যায়, মোদি বরাবরই চুপ থাকেন।“
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের ভগীরথপুরা এলাকায়। সেখানে অবস্থিত একটি পুলিশ আউটপোস্টের কাছে পানীয় জলের প্রধান পাইপলাইনের ওপরে তৈরি করা হয়েছিল একটি শৌচাগার। পাইপলাইন লিক হয়ে শৌচাগারের বর্জ্য মিশে গিয়েছে পানীয় জলে। সেই জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। ইতিমধ্যেই একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন ইন্দোরের পুরকমিশনার দিলীপ কুমার যাদব।
মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে ভগীরথপুরার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় দুবে। তিনি জানিয়েছেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। পাইপলাইনের আর কোথাও ফাটল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাইপলাইন মেরামত করে আবার পরিষ্কার জল সরবরাহ করা হচ্ছে ভাগীরথপুরায়। এলাকাবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে, পান করার আগে জল ভাল ভাবে ফুটিয়ে নেওয়ার জন্য।
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের