নিজস্ব প্রতিনিধি , কর্ণাটক - গ্রেফতারির নামে বিজেপি নেত্রীকে হেনস্থার অভিযোগ উঠল কর্ণাটক পুলিশের বিরুদ্ধে। কর্ণাটকের হুব্বালিতে বিজেপির এক মহিলা নেত্রীকে ঘিরে তীব্র বিতর্ক। গ্রেফতারের সময় পুলিশ তাঁকে বিবস্ত্র করে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিযোগকারী বিজেপি নেত্রীর নাম সুজাতা। বিজয়লক্ষী হান্ডি নামেও পরিচিত তিনি। তার দাবি কেশবপুর থানার পুলিশ তাকে গ্রেফতারের নামে নির্যাতন করে। এমনকি তার কাপড়ও খুলে দেয়। ঘটনার সূত্রপাত , কেশওয়াপুরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে বিরোধ শুরু হয়। কংগ্রেসের একদল নেতা-কর্মী অভিযোগ তোলেন, ওই বিজেপি কর্মী বুথ স্তরের আধিকারিকদের এলাকায় এনে ভোটারদের নাম মুছে ফেলার কাজ করছেন। অভিযোগের ভিত্তিতে বিজেপির ওই মহিলা কর্মীকে গ্রেফতার করে। এরপরই পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনেন বিজেপি নেত্রী।
অন্যদিকে , পুলিশের দাবি , গ্রেফতারের সঙ্গে তাদের সঙ্গে চর দুর্ব্যবহার করেছেন বিজেপি নেত্রী। কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে মারধর করা হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি।বিবস্ত্র করার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তারা। হুবলির পুলিশ কমিশনার শশী কুমার জানিয়েছেন, "বিজেপির ওই মহিলা নেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারির সময় নিজেই নিজের পরনের পোশাক খুলে ফেলেন তিনি।" ঘটনা প্রভাব ফেলেছে রাজনৈতিক মহলে।ঘটনায় জড়িত পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছে বিরোধী দল।
(ভিডিওর সত্যতা যাচাই করেনি TV19 বাংলা)
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের