নিজস্ব প্রতিনিধি, দিল্লি – শনিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল গোয়া। নাইট ক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। গুরুতর আহত আরও ৫০ জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী লিখেছেন, “গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত-এর সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।“
নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তায় গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লিখেছেন, “গোয়ার এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রাণ হারিয়েছেন ২৫ জন। ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্লাবে পর্যাপ্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে। দোষীদের রেয়াত করা হবে না।“
সূত্রের খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এদিন রাত ১টা নাগাদ উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে বার্চ বাই রোমিও লেনে জনপ্রিয় নাইট ক্লাবে। আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী পর্যটক রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্য়ে ১৪ জন ক্লাবের কর্মী। ৪ জন পর্যটক। বাকি ৭ জনের পরিচয় এখনও জানা যায়নি।ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহগুলিকে। গুরুতর আহত ৫০ জনকে উদ্ধার করে গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দমকল সূত্রে খবর, দীর্ঘ চেষ্টার পর ভোররাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের