নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শুক্রবার রাতে পার্কস্ট্রিট্রের এক পাবে বন্ধুদের সঙ্গে নৈশভোজ করতে গিয়ে অনভিপ্রেত ঘটনার স্বীকার হন সেলেব ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। পার্কস্ট্রিট্রের পাবের বিরুদ্ধে মাটন বলে গোমাংস খাওয়ানোর অভিযোগ তুলেছেন সায়ক। গোমাংসকাণ্ডে এবার আইনি জটে পড়েছেন সায়ক। তাঁর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, শনিবার রাতে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জয়রাজ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। পরিকল্পনামাফিক দাঙ্গায় উসকানির চেষ্টার অভিযোগ জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিযোগকারী লিখেছেন, “ফেসবুকে নয় থানায় গিয়েই অভিযোগ জানালাম জনৈক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে।“
উল্লেখ্য, শুক্রবার রাতে পার্কস্ট্রিটের অলি পাবে গিয়েছিলেন সায়ক। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। মাটন স্টেক অর্ডার করেছিলেন তাঁরা। এরপরই যত গণ্ডগোল শুরু। ফেসবুক লাইভে এসে সায়ক চক্রবর্তী জানান, ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমে খেয়েছিলেন। এরপর বুঝতে পেরে আঁতকে ওঠেন তিনি। তাঁর অভিযোগ, মাটন অর্ডার করা সত্ত্বেও তাঁদের গোমাংস পরিবেশন করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েটারের উদ্দেশ্যে সায়ক বলেন, “আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না জানিয়েই কী করে গোমাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!” ওই ওয়েটারকে ধর্ম জিজ্ঞেস করায় তিনি বলেন, তিনি মুসলিম। এরপরই তাঁকে সায়ক প্রশ্ন করেন, “আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?” যদিও এই ভিডিও ডিলিট করে দিয়েছেন সায়ক।
নিজের ভুল স্বীকার করেও শেষ রক্ষা হয়নি ওয়েটার শেখ নাসিরউদ্দিনের। তাঁর বিরুদ্ধে পার্কস্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন সায়ক। ওই ওয়েটারকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় (কোনও শ্রেণির ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অপমান করে তাদের ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃত আঘাত করা) মামলা রুজু করা হয়েছিল। আদালতে তোলা হলে জামিন পাননি ওয়েটার।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের