নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গোমাংস কাণ্ডের পর বিতর্কে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। তাকে মিথ্যাবাদীর আখ্যাও দিয়েছেন নেটিজেনরা। এবার আরও গুরুতর অভিযোগ উঠল সায়কের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন আরও এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা। স্যান্ডির বক্তব্য রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্যান্ডি বলেন , "সায়ক যা করেছে সেটা অসমর্থনযোগ্য। আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হওয়ার পরও একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু একটা রোস্টিং ভিডিও বানানোর পর আমাকে ব্লক করে দেওয়া হয়। তবে এর আগেও আমি ওকে ব্লক করেছি। তবে তা একেবারেই ব্যক্তিগত কারণে। যা নিয়ে আমি কখনও মুখ খুলিনি। কিন্তু এখন আমি সত্যিটা সকলের সামনে আনতে চাইছি। তিন-চার বছর আগে মদ্যপ অবস্থায় স্যান্ডির সঙ্গে যৌন নির্যাতন চালিয়েছিল সায়ক। আমি ওর বাড়িতে একটা ভিডিও শুট করতে গিয়েছিলেম। সেটা হয়ে যাওয়ার পর ও আমার সঙ্গে ওই ঘটনা ঘটায়। আমার এখন মনে হল এখন সত্যিটা সামনে আসার মত।"
স্যান্ডি সাহা আরও বলেন , "সত্যি বলতে সেইসময় টেলিভিশনের দৌলতে ওর একটা ভালো ইমেজ তৈরি হয়েছিল। কিন্তু আমাকে আমার কনটেন্টের কারণেই হয়তো কেউ গুরুত্ব দিত না। তাই আমি ভেবেছিলাম ওর যে পরিমাণ পরিচিতি তাতে এই ঘটনা নিয়ে মুখ খুললে আমাকেই হয়তো বিপদে পড়তে হবে। আর এখন যখন শুনলাম যে ও এটা এক শিশুশিল্পীর সঙ্গেও করেছে। তখনই আমার মনে হল যে এটা নিয়ে কথা বলার সময় চলে এসেছে। নাহলে আগামীতে হয়তো ও আরও অনেকের সঙ্গে এই ঘটনা ঘটাবে। আমি সেরকম হলে এর জন্য আইনি পদক্ষেপও করব।"
উল্লেখ্য , গোমাংস কাণ্ডের রেশ কাটার আগেই কোনও নাম উল্লেখ না করে একটি পোস্ট করেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন , "একজন ভাইরাল ব্লগার যিনি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কয়েক বছর আগে তাঁর বিরুদ্ধে শিশুশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। এই ঘটনাটি একটি বিখ্যাত ধারাবাহিকের মেকআপ রুমে ঘটেছিল। যে ধারাবাহিকের প্রযোজক সংস্থা ছিল বেশ নামজাদা। এই ঘটনা ওই প্রযোজক সংস্থার সামনে আসার আগে থেকে অনেকেই জানতেন। এমনকী শিশুশিল্পীর মা-ও। অভিযুক্ত ব্লগার সকলের সামনে ক্ষমা চান। তারপর ধীরে ধীরে সবই স্বাভাবিক হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে দুর্ব্যবহার এমনকী যৌন হেনস্তার মতো অভিযোগকেও মানিয়ে নেওয়া হয়। ধারাবাহিক কিংবা সিনেমার সেটও ব্যতিক্রম নয়।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের