69f892f021770_WhatsApp Image 2026-05-04 at 18.01.48
মে ০৪, ২০২৬ রাত ০৮:৩৯ IST

গণনার মাঝেই ব্যারাকপুরে বিক্ষোভ, রাজ চক্রবর্তীকে ঘিরে 'চোর' স্লোগান - কাদা ছোঁড়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক আবহ ছিল তুঙ্গে। সময় যত এগিয়েছে, ততই স্পষ্ট হয়েছে যে এবার ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে। ভোটগণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজেপির এগিয়ে থাকার ছবি পরিষ্কার হয়ে ওঠে। পাশাপাশি তৃণমূলের পরাজয়ের সম্ভাবনাও ক্রমশ জোরালো হয়ে উঠছে।

এবারে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়েছিলেন পরিচালক-রাজনীতিবিদ রাজ চক্রবর্তী। দ্বিতীয়বারের মতো এই আসনে লড়লেও শুরু থেকেই তিনি পিছিয়ে পড়েন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে। এরপর ফল প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন রাজ। সেই সময় উপস্থিত কিছু মানুষের ক্ষোভ প্রকাশ্যে আসে। অভিযোগ, তাঁকে দেখে ‘চোর’ স্লোগান তোলা হয় আর তাঁর দিকে কাদা ছোঁড়া হয়। পুরো ঘটনায় তিনি স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ করলেও প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। এমনকি সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নও তিনি এড়িয়ে যান।

অন্যদিকে, কৌস্তভ বাগচী এখনও এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন। আর জয় তাঁর নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি। তিনি জানিয়েছেন, জয়ের আগে পর্যন্ত একটি ব্যক্তিগত প্রতিজ্ঞা পালন করবেন। সেটি পূরণের দিকেই তিনি এগোচ্ছেন। রাজ্যজুড়ে বিজেপির এগিয়ে থাকার প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। তবে শেষ ফল প্রকাশ না হওয়া পর্যন্ত রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

তৃণমূল পতনের পর ব্যান কালচার ইস্যুতে সরব পরিচালক বিবেক অগ্নিহোত্রী , বিতর্কে ফের বেঙ্গল ফাইলস
মে ০৫, ২০২৬

এই প্রসঙ্গ টেনেই বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন পরিচালক

মেসির ছোঁয়ায় বাংলা বদল! বাংলা জয়ের নতুন সমীকরণের খোঁজে নেটপাড়া
মে ০৫, ২০২৬

বাংলার নির্বাচনের ভাগ্য ইভিএম দিয়ে নয় , নির্ধারিত হয় লিওনেল মেসির ট্রাভেল ক্যালেন্ডার দিয়ে

চক্ষু লজ্জা নেই! ভোটের ফল বেরোতেই টলিপাড়ার রঙ বদল নিয়ে ক্ষোভে ফুঁসলেন শ্রীলেখা
মে ০৫, ২০২৬

তাঁর পোস্ট ঘিরে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে

ব্যারাকপুরে রাজের গায়ে কালিমালিপ্ত! নীরব প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভশ্রীর
মে ০৫, ২০২৬

কৌস্তভ বাগচীর কাছে পরাজিত হয়েছে রাজ

বাংলায় পালাবদলে টলিপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া , শুভেচ্ছা-ক্ষোভে তোলপাড় ইন্ডাস্ট্রি
মে ০৫, ২০২৬

দীর্ঘদিনের ক্ষোভও সামনে এসেছে অনেকের কথায়

রাহুল বিজেপিতে এলেই বিয়ে!বিয়ের শর্ত প্রসঙ্গে ভাইরাল পোস্টের জল্পনায় মুখ খুললেন কঙ্গনা
মে ০৪, ২০২৬

ভোটের গণনায় এগিয়ে গেরুয়া শিবির, নতুন মুখ্যমন্ত্রীর কাছে স্বাধীনতার বার্তা দিলেন দিব্যজ্যোতি
মে ০৪, ২০২৬

মেজাজ হারালেন বিগ বস ১৯ প্রতিযোগী বসির!পাপারাজ্জিদের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন তিনি
মে ০৪, ২০২৬

দ্রাবিড়ভূমে ইতিহাস গড়লেন থলপতি বিজয়, প্রথম লড়াইতেই ক্ষমতার শীর্ষে তামিল সুপারস্টার
মে ০৪, ২০২৬

রীতেশ দেশমুখকে সামনে পেয়েই প্রণাম!শিবাজির আগমনে মুগ্ধ দর্শকেরা
মে ০৪, ২০২৬

বিধানসভা ফলাফল ঘিরে রাজ্য জুড়ে চলছে উত্তাপ, সেখানেই ইন্ডাস্ট্রি বদলের ইঙ্গিত নিয়ে সরব জীতু কমল
মে ০৪, ২০২৬

ছাব্বিশের গণনায় উত্তেজনার পারদ চড়ছে, তারকা প্রার্থীদের লড়াইয়ে এগিয়ে কারা?
মে ০৪, ২০২৬

ইয়ামির কামব্যাক!ছেলের দেখাশোনার ভার নিলেন বাবা আদিত্য
মে ০৪, ২০২৬

ফের অন্তঃসত্ত্বা শ্রীময়ী! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি ঘিরে শুরু হয়েছে জল্পনা
মে ০৪, ২০২৬

ফল ঘোষণার দিনেই তিরুপতি মন্দির যাত্রা দক্ষিণী অভিনেত্রী তৃষার, শুরু হয়েছে জন্মদিনের প্রার্থনা ঘিরে জল্পনা
মে ০৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

কড়া নিরাপত্তায় মসৃণ ভোট, দুই কেন্দ্রে প্রায় ৮৭% ছুঁইছুঁই ভোটদান

কড়া নিরাপত্তায় মসৃণ ভোট, দুই কেন্দ্রে প্রায় ৮৭% ছ...

বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮৬.৯০ শতাংশ

ওপার বাংলায় পূজো শেষ হলে তবেই শুরু এপারে! নদীয়ার জাগ্রত কালীর মহিমায় মুগ্ধ ভক্তরা

ওপার বাংলায় পূজো শেষ হলে তবেই শুরু এপারে! নদীয়ার...

এই উপলক্ষ্যে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বিশাল মেলা

১৫ বুথে শুরু রিপোল! বুথে বুথে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

১৫ বুথে শুরু রিপোল! বুথে বুথে মোতায়েন বিশাল পুলিশ...

কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সকাল থেকেই নির্দিষ্ট বুথগুলিতে ভোটারদের উপস্থিতি চোখে...

ক্ষুদিরামে স্ট্রংরুম-বিতর্ক! অবস্থানে কুণাল-শশীর পর এবার গেলেন তাপস-সন্তোষও

ক্ষুদিরামে স্ট্রংরুম-বিতর্ক! অবস্থানে কুণাল-শশীর প...

 এই খবর পেয়ে রাতেই সেখানে পাল্টা হাজির হন বিজেপি প্রার্থীরাও