নিজস্ব প্রতিনিধি , কর্ণাটক - শুনলে অনেকটাই গল্পই মনে হবে। তবে আদতে সত্যি। বাড়ির ভিত তৈরির জন্য চলছিল মাটি খোঁড়ার কাজ। সেই মাটির তলা থেকেই উঠে এল গুপ্তধন। হঠাৎই কোদালে শক্ত কিছু একটা ঠঙ করে আওয়াজ হয়। কৌতূহলবশত মাটি সরাতেই চক্ষু চড়কগাছ। মাটির তলা থেকে বেরিয়ে এল বিপুল পরিমাণ সোনা। খবর ছড়াতেই শোরগোল শুরু হয় এলাকায়।
সূত্রের খবর , ঘটনাটি কর্নাটকের গদগ জেলার লাক্কুন্ডি গ্রামের। মাটির তলা থেকে উঠে এল প্রাচীন এক তামার হাঁড়ি। আর সেই হাড়ি ভর্তি চকচকে সোনার গয়না। প্রজ্বল রিত্তি নামে এক অষ্টম শ্রেণির ছাত্রের বাড়ির জমি খোঁড়ার সময় উদ্ধার হয় এই সোনা। তামার পাত্রটি থেকে উদ্ধার হয়েছে মোট ২২টি সোনার অলঙ্কার। যার মধ্যে রয়েছে হার, বালাসহ আংটি। উদ্ধার হওয়া সোনার গযনার ওজন প্রায় ৪৬৬ থেকে ৪৭০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৬০ থেকে ৭০ লক্ষ টাকা।
খবর পেয়ে পুলিশ ও প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিকরা এসে এলাকাটি ঘিরে দেন। এরপর উদ্ধার হওয়া সোনার গয়নাগুলি সরকারি ট্রেজারিতে জমা করেন। সরকারি নিয়মানুযায়ী ওই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য , কোলাক্কুন্ডি গ্রামটি অত্যন্ত পুরোনো। এই গ্রামকে বলা হয় ‘মন্দিরের স্বর্গ’। একাদশ শতকের চালুক্য আমলের বহু নিদর্শন রয়েছে সেখানে। উদ্ধার হওয়া গয়নাগুলিও সেই আমলের কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছে পুলিশ। পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্দেশ্যেও খুব শীঘ্রই বৈঠকে বসবে কর্ণাটক সরকার।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের