নিজস্ব প্রতিনিধি , মধ্যপ্রদেশ - গলায় ছুরি ঠেকিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। মাস ছয়েক আগে তরুণীকে ব্ল্যাকমেল করে তাকে ধর্ষণ করেন অশোক সিং। এই নোংরামি প্রকাশ্যে আসার পরেই নির্যাতিতাকে হুমকি দিয়েছেন বিজেপি নেতা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মাস ছয়েক আগে এক তরুণীকে ছুরি দেখিয়ে ধর্ষণ করেন অশোক সিং। এমনকী তার ভিডিও তুলে রাখেন। বিষয় প্রকাশ্যে আসার পর তার পরিবারকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ নির্যাতিতার। অশোক সিং মধ্যপ্রদেশের রামনগরের বাঘেলা পুরসভার বিজেপি কাউন্সিলারের স্বামী। সেই প্রভাব খাটিয়েই লাগাতার হুমকি দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারকে। গত বুধবার সাৎনা জেলার পুলিশ সুপার হংসরাজ সিংয়ের কাছে লিখিত অভিযোগে দায়ের করেন নির্যাতিতা।
তরুণীর অভিযোগ , গত ২০শে ডিসেম্বর ফের তাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেন বিজেপি নেতা।আগের মত হুমকিও দেন। ভয়ে এতদিন মুখ খুলতে না পারলেও এই লাগাতার নির্যাতন আর মেনে নিতে পারছেন না তিনি। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ মনোজ ত্রিবেদী
অশোকের সঙ্গে নির্যাতিতার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অশোক সিং বলেন, "আমার আবার কী হবে? কিছুই হবে না। যেখানে খুশি অভিযোগ জানান। আমায় কেউ কিছু করতে পারবে না।" তরুণী তখন কাঁদতে কাঁদতে বলেন, "আমি পুলিশের কাছে যাব।" ঠিক তখনই অশোক পুলিশকেও গালিগালাজ করেন বলে অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়েছে , ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করা হচ্ছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের