নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ঘোর বিপাকে পড়েছেন মনোজ বাজপেয়ী। বৃহস্পতিবারই দিল্লি হাই কোর্টে অভিনেতার আসন্ন সিনেমার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার চব্বিশ ঘণ্টার মধ্যে এবার মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে দায়ের মামলা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে।
সূত্রের খবর , বুধবার নেটফ্লিক্সের তরফে মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ শীর্ষক সিনেমার ঘোষণা করা হয়। তার একদিনের মাথাতেই দিল্লির উচ্চ আদালতে পিটিশন দাখিল করেন মহেন্দ্র চতুর্বেদী নামে জনৈক ব্যক্তি। ইতিমধ্যেই নাকি আইনজীবী বিনীত জিন্দালের মারফৎ সিনেনির্মাতাদের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে। নাম নিয়ে ভীষণই কটাক্ষের মুখে পড়তে হয়েছে ছবির টিমকে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশে লখনউতে হজরত থানায় একটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, সিনেমার নাম ও বিষয়বস্তুতে ব্রাহ্মণ সম্প্রদায়কে তীব্র অপমান করা হয়েছে। শুধু তাই নয়, সামাজিক সম্প্রীতি নষ্টের আভাসও রয়েছে ছবিতে। 'ঘুষখোর পণ্ডিত’-এর ট্রেলার নিয়ে ব্যাপক আপত্তি ওঠার পরই এফআইআরের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পরিচালক, প্রযোজক-সহ ছবির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
উল্লেখ্য , মহেন্দ্র চতুর্বেদী ছবির নাম নিয়ে অভিযোগ দায়ের করেন। তার মতে , পণ্ডিত নামের আগে কেন ঘুষখোর দেওয়া হল। তিনি বলেন , "পণ্ডিত’ শব্দটি ঐতিহাসিকভাবে পাণ্ডিত্য, নীতিশাস্ত্র ও আধ্যাত্মিক নির্দেশনার প্রতীক। আর সেটাকেই কিনা সিনেমার শিরোনামে ভুলভাবে উপস্থাপন করা হল! এটা তো ন্যায়সংহিতার ১৪, ২১ এবং ২৫ অনুচ্ছেদ লঙ্ঘন করে।"
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের