নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ঘুষের বিনিময়ে চাকরি মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করার নির্দেশ খারিজ করল দিল্লি হাইকোর্ট। গত ১২ই নভেম্বর এই মামলায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশের আবেদন মঞ্জুর করেছিল লোকপাল। তবে এখনই চার্জশিট পেশ না করায় বিরাট স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। বিষয়টি পুনরায় বিবেচনা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্দেশ জারির ক্ষেত্রে লোকপালের বেশকিছু ত্রুটি ছিল। সেই কারণেই গোটা বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। আদালত এক সপ্তাহের মধ্যে লোকপালকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে।
ঘুষের বিনিময়ে প্রশ্ন’ মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সেই তদন্ত শেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি বিস্তারিত রিপোর্ট লোকপালের কাছে জমা দেয়। রিপোর্টে উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতে সিবিআই হাইকোর্টে চার্জশিট দাখিল করে আইনি প্রক্রিয়া শুরুর অনুমতি চায়।
গত ১২ই নভেম্বর লোকপালের ফুল বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে সিবিআইকে চার সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেয়। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। লোকপালের নির্দেশ বাতিল করে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের অনুমতি চান মহুয়া মৈত্র। গত ২১শে নভেম্বর রায়দান স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত।
মহুয়া মৈত্রের অভিযোগ , দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তিনি সাংসদে প্রশ্ন তোলেন। প্রশ্নগুলির নিশানায় ছিলেন শিল্পপতি গৌতম আদানি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলতেই নাকি সেসব প্রশ্ন তোলা হয়। অভিযোগ তুলে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে মহুয়ার সাংসদপদ খারিজের দাবি জানান।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের