নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধুরন্ধর ছবি নিয়ে যেমন প্রশংসার ঝড় ঠিক তেমনই বিতর্ক। পাকিস্তান বিরোধী তকমা পাওয়ায় প্রথম পর্বের মত সিক্যুয়েলও সেদেশে মুক্তি পায়নি। পাকিস্তানকে এবারও ভিলেন দেখিয়ে সেদেশে হামজার মিশন নিয়ে বিতর্কের শেষ নেই। তবে এবার ধুরন্ধর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি। তার মতে এই ছবি অবশ্যই পাকিস্তানে দেখানো উচিত। এছাড়াও ছবির তীব্র সমালোচনা করলেন তিনি।
আবু আজমি প্রশ্ন তুলে বলেছেন , "ধুরন্ধর ২’ তো পাকিস্তানি সিনেমা। তাহলে কেন এই ছবিটা পাকিস্তানের জনগণকে দেখানো হচ্ছে না? বদলে কেন হিন্দুস্তানের জনগণকে দেখানো হচ্ছে?" এছাড়া ছবিকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
আবু হাজমি আরও বলেছেন , "ভারতের মাটিতে ঘটা বহু বড় বড় অপরাধকে উপেক্ষা করে শুধুমাত্র গুটিকয়েক অপরাধীর উপরই আলোকপাত করা হয়েছে এই ছবিতে। আসলে ‘ধুরন্ধর ২’ তৈরিই হয়েছে শুধুমাত্র ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে।"
উল্লেখ্য , পরিচালককে বিঁধে ধ্রুব রাঠি বলেছেন , "৩ মাস আগে আদিত্য ধরকে বিজেপির প্রচারক বলে সম্বোধন করেছিলাম। কারণটা তো এখন সকলে দেখতেই পাচ্ছেন। আগের সিনেমায় বিষয়টা ধূর্তভাবে পরিবেশন করলেও এবার কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে নির্লজ্জের মত প্রোপাগান্ডা ফুটিয়ে তুলেছেন।"
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন