নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হলো সাধারণ মানুষের জন্য। এখন থেকে অনেক ক্ষেত্রে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে। যাদের পাকা বাড়ি নেই বা দুর্বল ঘরে বসবাস করেন, তারা এই সুবিধার মাধ্যমে নিজেদের তথ্য জানাতে পারবেন। এই ব্যবস্থায় আবেদনকারীদের সময় বাঁচবে। পাশাপাশি আবেদন প্রক্রিয়াও আরও সহজ হবে।
নতুন নিয়মে আবেদনকারীর পরিবার, বাড়ির অবস্থা, আয় সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। সরকারি আধিকারিকরা সেই তথ্য যাচাই করার পর যোগ্য পরিবারের তালিকা তৈরি করবেন। সঠিক তথ্য জমা দিলে প্রকৃত সুবিধাভোগীদের আবাসনের সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে।এই স্ব-সমীক্ষা ব্যবস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে।
কি ভাবে বাড়ি বসে আবেদন করবেন ?
১. প্রথমে মোবাইলের গুগল প্লে স্টোর থেকে আবাস প্লাস ২০২৪ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর আধার ফেস আরডি অ্যাপ ইনস্টল করে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।
২. আবাস প্লাস অ্যাপে প্রবেশ করে নিজের ভাষা নির্বাচন করতে হবে। আধার নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পূর্ণ করার পর পরিচয় যাচাই করতে হবে।
৩. মুখ শনাক্তকরণের মাধ্যমে আবেদনকারীর পরিচয় নিশ্চিত করা হবে। এই ধাপ শেষ হলে পরবর্তী তথ্য দেওয়ার সুযোগ পাওয়া যাবে।
৪. এরপর নিজের নাম, ঠিকানা, পরিবারের সদস্যদের তথ্য, আধার নম্বর সহ প্রয়োজনীয় বিবরণ দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, আয়, সামাজিক পরিচয় সংক্রান্ত তথ্যও প্রয়োজন অনুযায়ী জমা করতে হবে।
৫. বর্তমান বাড়ির অবস্থা, সম্ভাব্য নির্মাণস্থল বা জমির ছবি আপলোড করতে হবে।আবেদনকারীর সাম্প্রতিক ছবিও এই প্রক্রিয়ার মধ্যে জমা দিতে হবে।
৬. সব তথ্য পূরণ করার পর একবার ভালোভাবে যাচাই করে আপলোড সার্ভে অপশনে ক্লিক করতে হবে। স্ক্রিনে সার্ভে সফল হওয়ার বার্তা এলে বুঝবেন আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
বিশ্বজুড়ে ব্যবহারকারীদের নানা অভিযোগ
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
সামান্য কিছু উপাদানেই দূর হবে পায়ের ক্লান্তি
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের