নিজস্ব প্রতিনিধি, কারাকাস – গত ৩ জানুয়ারি ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করে মার্কিন সেনা। এরপরই সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে মার্কিন সেনার ‘ডেল্টা ফোর্স’। মাত্র ২ ঘণ্টার এই অভিযানের নাম ছিল ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’। মাদুরোর অপহরণের নেপথ্যে বিশ্বাসঘাতকতা! সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে মার্কিন গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসডাডো কাবেয়োর। আগে থেকেই মাদুরোর নিরাপত্তা বলয় সহ বিভিন্ন গোপন তথ্য মার্কিন সেনার হাতে ছিল। এই খবর ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্টেরই ‘ঘনিষ্ঠ’ ছাড়া কারোর পক্ষে জানা সম্ভব নয়। তাহলে কি ঘর শত্রু বিভীষণ! বিশ্বাসঘাতকতার তত্ত্বই সত্যি!।
মাদুরোকে অপহরণের পর ট্রাম্পের প্রকাশিত ছবিতে দেখা যায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর চোখে কালো চশমা, কানে শব্দনিরোধক আবরণ, হাত হাতকড়া পরানো। তাঁর হাতে একটি জলের বোতল। মার্কিন জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। সূত্রের খবর, যখন মার্কিন ডেল্টা ফোর্স হামলা চালায়, তখন স্ত্রীর সঙ্গে ঘুমোচ্ছিলেন মাদুরো। সেই সময় তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কের কুখ্যাত ব্রুকলিন জেলে রয়েছেন মাদুরো এবং তাঁর স্ত্রী।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের