নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এতদিন সহকারী কোচ হিসেবে পাশে ছিলেন গম্ভীরের। এবার গুরুদায়িত্ব। কলকাতার সমর্থকদের আশা পূরণের লড়াইয়ে অভিষেক নায়ার। কলকাতা নাইট রাইডার্সের নয়া কোচ হিসেবে নিযুক্ত হলেন তিনি। বৃহস্পতিবার কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় বেঙ্কি লিখেছেন, "২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অঙ্গ। মাঠের ভিতরে ও বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি হতে ও অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। ওর ক্রিকেটবোধ ও প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। আমাদের প্রধান কোচ হিসাবে ও দায়িত্ব নিচ্ছে, এটা ভেবে আমরা শিহরিত। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।"
উল্লেখ্য , চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে চুক্তি শেষে হওয়ার পরেই হন্যে হয়ে কোচ খুঁজছিল নাইট রাইডার্স। তবে অভিষেককে বেছে নেওয়ার অন্যতম কারণ , ২০১৮ সাল থেকে দলের সঙ্গে একনিষ্ঠ সদস্য হয়ে থাকা। এছাড়াও ক্রিকেটারদের সঙ্গে তার ভাল সম্পর্ক ভাল। কোচিংয়ের অভিজ্ঞতা তার বহু বছরের। রোহিত শর্মা , কেএল রাহুলদের মত ক্রিকেটারদের ব্যক্তিগত কোচ হিসেবেও কাজ করেছেন। ক্রিকেটার পছন্দ করার দক্ষতাও বেশ ভাল। হরষিত , রিঙ্কুর মত খেলোয়াড়দের দলে এনেছেন। তাই একাধিক নাম উঠে আসলেও ঝুঁকি না নিয়ে তার কাঁধেই তুলে দেওয়া হল গুরুদায়িত্ব।
কোন বোলারকে খেলতে ভয়? বৈভবের চার শব্দেই চমকে ক্রিকেটমহল
কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য
চ্যাম্পিয়ন হওয়ার সুফল আরসিবির! ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে বিরাটদের দল পিছিয়ে পড়ল চেন্নাই
মোহনবাগান দিবসে শুভেচ্ছা শুভেন্দুর
প্রীতি ও প্রিয়া সেমিফাইনালে, অন্তত ব্রোঞ্জ নিশ্চিত দুই ভারতীয় বক্সারের
১০ হাজার মিটারে প্রথম ভারতীয় হিসেবে পদক গুলবীরের, ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতলেন হরজিন্দর কৌর
দেশ-বিদেশে প্রতিযোগিতার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবার, পাশে দাঁড়াল রাজ্য সরকার
দু'বছর বয়সে পোলিওয় হারান একটি পা, ৩৪ বছর বয়সে শুরু খেলাধুলা
একসময় বাবার গলায় উঠেছিল পদক, রেকর্ড গড়েও অল্পের জন্য হাতছাড়া হল সোনা
একসময় ছিলেন ভক্ত! এবার নিজের আইডল মনিকা বাত্রাকেই হারিয়ে আলোচনার কেন্দ্রে ১৬ বছরের বাঙালি টেবিল টেনিস তারকা
পঞ্চম দিনে ভারতের সেরা সাফল্য, শর্মিলার সোনার সঙ্গে এল চারটি রুপো ও একটি ব্রোঞ্জ
৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপো জিতলেন জ্ঞানেশ্বরী যাদব, ভারোত্তোলনেই ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৫
ফিটনেস পরীক্ষার শর্তে দলে জশপ্রীত বুমরাহ, চোট কাটিয়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা
জিম্বাবোয়ে সফরে সর্বাধিক রান, সেরার পুরস্কার জিতে ভবিষ্যতের বার্তা দিলেন ভারতীয় বিস্ময়বালক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের