নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - গায়ের রং নিয়ে দিনের পর দিন কটূক্তি। শিক্ষাক্ষেত্রে হেনস্থার শিকার ডাক্তারি পড়ুয়া। লাগাতার বর্ণবিদ্বেষী আক্রমণের পর নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নিলেন যশস্বীনী। মৃতদেহের পাস থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছাত্রীর পরিবারে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
মেয়ের মর্মান্তিক পরিণতিতে পাঁচ অধ্যাপকসহ বেসরকারি ডেন্টাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। মৃতার মা অধ্যাপকদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ , প্রতিনিয়ত তাকে গায়ের রং নিয়ে কটাক্ষ করা হত।
যশস্বীনীর মা অভিযোগ করেন , মেয়ের গায়ের রঙ নিয়ে সহপাঠীদের সামনে তাকে উপহাস করা হয়েছিল, অধ্যাপকরা মন্তব্য করেছিলেন, 'তুমি কালো, তুমি কি ডাক্তার হওয়ার যোগ্য?' পরিবারের তরফে আরও অভিযোগ , লাগাতার এই আক্রমণের জেরে যশস্বীনী মানসিকভাবে ভেঙে পড়ে। রোজই বাড়ি ফিরে পরিবারের সঙ্গে তাঁর কষ্টের কথা ভাগ করে নিতেন।
কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা তাকে কোণঠাসা করে রাখত বলেও অভিযোগ তুলেছে পরিবার। ইচ্ছাকৃতভাবে তাঁর ভবিষ্যত নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও দাবি পরিবারের। সুইসাইড নোটে যশস্বী লেখেন , "আমি বেঁচে থাকার যোগ্য নই, দয়া করে আমাকে ক্ষমা করবে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বিদায়, তোমার খারাপ মেয়ে। আম্মা, তোমাকে অনেক ধন্যবাদ।"
পরিবারের অভিযোগের ভিত্তিতে সকলের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। ঘটনায় মামলা রুজু করেছে তদন্ত শুরু হয়েছে।তদন্তকারী কর্মকর্তারা সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করছেন ও অভিযোগপত্র খতিয়ে দেখছেন। এমনকি কলেজের ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে সেখান থেকেও কিছু নথিপত্র সংগ্রহ করা হবে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের