নিজস্ব প্রতিনিধি , ভোপাল - সোশ্যাল মিডিয়া ঘাটলে কতই না ফুলশয্যার রাতের কালনাগিনী বউয়ের খবর চোখে পরে। ঠিক এমনই একটি ঘটনা ঘটে মধ্যপ্রদেশের ছতরপুরের। ফুলশয্যার রাতে স্বামীকে কাছে ডেকে বিছানায় দুধ খাওয়াতেই ঘটে কেলোর কীর্তি। চুরি হয় ১২ লক্ষ টাকা। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর , ধুমধাম করে খুশি তিওয়ারির সঙ্গে বিয়ে হয় রাজদীপ রওয়াতের। বিয়ের আয়োজন করেছিলেন সুকন পাক নামের এক ব্যক্তি। ঘটকের মাধ্যমেই পাত্রীর খোঁজ পেয়েছিলেন তিনি। দুই পরিবারের মধ্যে কথাবার্তার পর বিয়ে স্থির হয়েছিল। কিন্তু বিয়ের রাতেই ঘটে চরম অঘটন। ফুলশয্যার রাতে নিয়ম অনুযায়ী কনের হাত থেকে দুধের গ্লাস তুলে নিয়েছিলেন তিনি। সেই দুধ খাওয়ার পরেই অচৈতন্য হয়ে পড়েন। এরপরই তার ঘর থেকে চুরি হয় ১২ লক্ষ্য টাকা।
পুলিশকে খবর দেওয়া হলে যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। যুবকের দাবি দুধে নিশ্চই কিছু মেশানো ছিল। পরে ঘুম ভাঙার পর তিনি দেখেন, ঘরে কোনও গয়নাগাটি নেই। নিজের মোবাইলটিও আর খুঁজে পাননি যুবক। তাঁর অভিযোগ, সোনা রুপো মিলিয়ে ১২ লাখের গয়না সহ মোবাইল নিয়ে চম্পট হয়েছে স্ত্রী।
চুরি হওয়ার পর সেই রাতেই বাবাকে নিয়ে থানায় ছোটেন রাজদীপ। তিনি সহ তার বাবার আশঙ্কা , এর আগেও হয়তো এইভাবে বিয়ের ভান করে বহু পুরুষকে ঠকিয়েছেন ওই মহিলা। যত তাড়াতাড়ি সম্ভব গয়নাগাটি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুবক সহ তার পরিবার।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন